জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ

Date:

spot_img

দেশের বিদ্যুৎ খাতে বড় সংযোজন হিসেবে ভারতের আদানি পাওয়ার প্ল্যান্ট থেকে প্রায় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) জানিয়েছে, প্ল্যান্টটির দ্বিতীয় ইউনিট সোমবার সন্ধ্যা ৭টা ৪৭ মিনিটে সফলভাবে জাতীয় গ্রিডের সঙ্গে সিঙ্ক্রোনাইজ হয় এবং বর্তমানে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করছে।

বিপিডিবির চেয়ারম্যান প্রকৌশলী মো. রেজাউল করিম বলেন, এই বিদ্যুৎ সরবরাহ ধীরে ধীরে আরও বাড়ানো হবে। নতুন এই সংযোজন দেশের সার্বিক বিদ্যুৎ উৎপাদন বাড়াতে সহায়তা করবে এবং লোডশেডিং কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

এদিকে বিদ্যুৎ খাতে আরও স্বস্তি আসছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। আজ মঙ্গলবার থেকে এসএস পাওয়ার এবং আরএনপিএল (রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড ও চীনের নরিনকোর যৌথ উদ্যোগ) থেকেও জাতীয় গ্রিডে অতিরিক্ত ৬০০ মেগাওয়াট করে বিদ্যুৎ যুক্ত হওয়ার কথা রয়েছে। আরএনপিএল ২৮ এপ্রিল থেকেই উৎপাদন শুরু করছে।

বিপিডিবির তথ্য অনুযায়ী, গত শনিবার দেশের সর্বোচ্চ বিদ্যুৎ চাহিদা ছিল ১৬ হাজার ৯০০ মেগাওয়াট। তবে আদানি প্ল্যান্টের বিদ্যুৎ ছাড়া সর্বোচ্চ উৎপাদন ছিল ১৪ হাজার ৭১২ মেগাওয়াট। নতুন এই বিদ্যুৎ সংযোজন সেই ঘাটতি পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...