বদলে গেল বিপিএলের উদ্বোধনী ম্যাচের সূচি

Date:

spot_img

ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : দেখতে দেখতে বিপিএল পৌঁছে গেছে দোরগোড়ায়। দলগুলো সারছে শেষ মুহূর্তের প্রস্তুতি। তবে এর মাঝেই বদলে গেল সূচি। তবে পুরো আসর নয়, উদ্বোধনী দিনের দুই ম্যাচের সময় পরিবর্তন করেছে বিসিবি।

২৬ ডিসেম্বর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে দুপুর ২টায় বিপিএলের পর্দা ওঠার কথা ছিল। তবে সেই সময়সূচিতে এসেছে পরিবর্তন।

তবে এমনি এমনিই নয়, মাঠের খেলা শুরুর আগে দর্শকদের খানিকটা বিনোদন দিতেই এমন সিদ্ধান্ত। জানা গেছে, ম্যাচ শুরুর আগে কয়েকটি জনপ্রিয় ব্যান্ড পারফর্ম করবে মাঠে। তাই পেছানো হয়েছে খেলা।

শনিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, উদ্বোধনী অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার জন্য বিপিএলের প্রথম ম্যাচ দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় শুরু হবে। প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত।

২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে ও শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।

একই দিনের পরের ম্যাচের সময়ও পেছানো হয়েছে। ম্যাচটি শুরু হবে রাত ৭টা ৪৫ মিনিটে। এই ম্যাচের প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। এরপর ২০ মিনিটের বিরতি।

রাত ৯টা ৩৫ মিনিটে শুরু হবে দ্বিতীয় সেশন, যা চলবে রাত ১১টা ৫ মিনিট পর্যন্ত। আসরের বাকি ম্যাচগুলো পূর্ব নির্ধারিত সময়েই অনুষ্ঠিত হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...