বাংলাদেশে কংগ্রেসের কাউন্সিলে পুনরায় চেয়ারম্যান রেজাউল, মহাসচিব ইয়ারুল

Date:

spot_img

বাংলাদেশ কংগ্রেসের ৪র্থ জাতীয় কাউন্সিল যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে আয়োজিত এ কাউন্সিলে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত দলীয় নেতৃবৃন্দ, কাউন্সিলর, প্রতিনিধিবৃন্দ, রাজনৈতিক ব্যক্তিত্ব, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী ও গণমাধ্যমকর্মীরা অংশগ্রহণ করেন।

কাউন্সিলে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড সাইফুল হক, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন প্রধান, বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জোবায়দা কাদের চৌধুরী, সাংস্কৃতিক মুক্তি জোটের সভাপ্রধান আবু লায়েস মুন্না, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল)-এর সভাপতি অ্যাডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টির চেয়ারম্যান সুকৃতি কুমার মন্ডল, বাংলাদেশ রিপাবলিকান পার্টির চেয়ারম্যান কে এম আবু হানিফ হৃদয়, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বাংলাদেশ গণআজাদী লীগের চেয়ারম্যান মুহাম্মদ আতাউল্লাহ খান, বিএনপির নির্বাহী কমিটির সদস্য মাওলানা শামীম আহমেদ এবং সিনিয়র আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দকে শপথ বাক্য পাঠ করান কমরেড সাইফুল হক।

কাউন্সিলের মাধ্যমে বাংলাদেশ কংগ্রেসের নতুন কমিটি গঠন করা হয়। এতে অ্যাডভোকেট কাজী রেজাউল হোসেন চেয়ারম্যান এবং অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম মহাসচিব পদে পুনঃনির্বাচিত হন। এছাড়া ভাইস-চেয়ারম্যান পদে অ্যাডভোকেট মো. শফিকুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন এবং যুগ্ম মহাসচিব হিসেবে অ্যাডভোকেট মো. মিজানুর রহমান, অ্যাডভোকেট মো. জিয়াউর রশিদ ও এম তাহের উদ্দিন নির্বাচিত হয়েছেন।

কাউন্সিলে বক্তারা দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে গুরুত্বারোপ করেন এবং বাংলাদেশ কংগ্রেসকে শক্তিশালী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...