চুয়াডাঙ্গায় বিশ্ব ধরিত্রী দিবস পালন — সচেতনতার বার্তা ছড়িয়ে দিলো বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ

Date:

spot_img

চুয়াডাঙ্গা প্রতিনিধি

আজ বিশ্ব ধরিত্রী দিবস উপলক্ষে সারা বিশ্বের ন্যায় চুয়াডাঙ্গাতেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে। এবারের প্রতিপাদ্য “আমাদের শক্তি, আমাদের গ্রহ” —এই শ্লোগানকে সামনে রেখে পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কর্মসূচি গ্রহণ করে স্থানীয় পরিবেশবাদী সংগঠন বাংলাদেশ ওয়াইল্ডলাইফ এন্ড নেচার ইনিশিয়েটিভ।

দিবসটি উপলক্ষে বড় সলুয়া নিউ মডেল ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবির খান।

তিনি তাঁর বক্তব্যে বলেন, “আমরা অনেক দেরিতে আমাদের পৃথিবী নিয়ে ভাবতে শুরু করেছি। ইতোমধ্যে আমরা অনেক ক্ষতি করেছি। এখন সময় এসেছে সবাইকে একসাথে নিয়ে পরিবেশ রক্ষায় কাজ করার।”
তিনি আরও বলেন, বাড়িতে জৈব বর্জ্য ব্যবস্থাপনার জন্য ছোট গর্ত তৈরি করে বর্জ্য সংরক্ষণ করলে তা পরিবেশ রক্ষা ও সার উৎপাদনে সহায়ক হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নয়ন কুমার রাজবংশী, কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার, পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক নাঈম ইসলাম, ভারপ্রাপ্ত বন কর্মকর্তা মো. আবুল খায়ের আতা এলাহী প্রমুখ।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও কলেজের প্রভাষক আহসান হাবীব শিপলু এবং সঞ্চালনায় ছিলেন শিক্ষক মো. রুহুল আমিন।

বক্তারা বলেন, আজ যারা ধরিত্রী দিবস পালন করছি, তারাই মূলত পরিবেশ ধ্বংসের জন্য দায়ী। অতিরিক্ত চাহিদা ও অসচেতনতার কারণে জলাভূমি ধ্বংস হচ্ছে, নদী-নালা হারিয়ে যাচ্ছে, এবং বাস্তুতন্ত্র মারাত্মক হুমকির মুখে পড়েছে।

তাই এখনই সময় সচেতন হওয়ার—নিজেদের অভ্যাস পরিবর্তনের মাধ্যমে পরিবেশ রক্ষায় এগিয়ে আসার।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যবৃন্দ, শিক্ষার্থী, শিক্ষক, পুলিশ প্রশাসন, সুধীজন ও গণমাধ্যমকর্মীরা।

পরিবেশ রক্ষায় সচেতন হোন, ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর পৃথিবী গড়ে তুলুন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...