এসএসসির প্রথম দিনে নকলের দায়ে ৬ শিক্ষার্থী ও ১ পরিদর্শক বহিষ্কার

Date:

spot_img

এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অসদুপায় অবলম্বনের দায়ে সারাদেশে ছয় শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি দায়িত্বে গাফিলতির অভিযোগে এক পরিদর্শককেও বহিস্কার করা হয়েছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকার চেয়ারম্যান অধ্যাপক ড. খন্দোকার এহসানুল কবিরের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

সাধারণ বোর্ডে দুইজন বহিষ্কার

৯টি সাধারণ শিক্ষা বোর্ডে প্রথম দিনের পরীক্ষায় অংশ নেয় ১১ লাখ ২২ হাজার ৯৬৩ জন শিক্ষার্থী। এর মধ্যে নকলের দায়ে দুইজনকে বহিষ্কার করা হয়েছে— একজন ঢাকা বোর্ড এবং অপরজন দিনাজপুর বোর্ডের শিক্ষার্থী।

মাদ্রাসা বোর্ডে বহিষ্কার ৪

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভীদ পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৪৩ হাজার ৬৯২ জন। এখানে অসদুপায় অবলম্বনের কারণে ৪ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।

কারিগরি বোর্ডে পরিদর্শক বহিস্কার

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ১৬ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী। এই বোর্ডে কোনও পরীক্ষার্থী বহিষ্কৃত না হলেও দায়িত্ব যথাযথভাবে পালন না করায় একজন পরিদর্শককে বহিস্কার করা হয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...