শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদ‌তের হৃদয়‌বিদারক ঘটনায যখন সমগ্র জা‌তি শোকাহত —–শিক্ষা উপদেষ্টা

Date:

spot_img

আলী আহসান রবি :

২০ ডিসেম্বর, ২০২৫

শহীদ শরীফ ওসমান হাদীর শাহাদ‌তের হৃদয়‌বিদারক ঘটনায যখন সমগ্র জা‌তি শোকাহত, তখন এই ঘটনার অপসু‌যোগ নিয়ে কিছু সংখ‌্যক উগ্র, অ‌বি‌বেচক গোষ্ঠী দে‌শের বি‌ভিন্ন স্থা‌নে অরাজকতা ও‌ নৈরাজ‌্য সৃ‌ষ্টির অপ‌চেষ্টায় লিপ্ত র‌য়ে‌ছে। এই গোষ্ঠী বাংলা‌দে‌শের দীর্ঘ‌দি‌নের এক‌টি সাংস্কৃ‌তিক প্রতিষ্ঠান ‘ছায়ানটে’র ভবন আক্রমণ ক‌রে‌ছে, তা‌তে অ‌গ্নিসং‌যোগ ক‌রে‌ছে এবং এই প্রতিষ্ঠা‌নের অ‌নেক সংগীত ও শিক্ষা উপকরণ ধ্বংস ক‌রেছে। ‘ছায়ান‌টে’র প‌রিচালনায় ঐ ভ‌ব‌নে ‘নালন্দা’ না‌মে যে বিদ‌্যাণলয়ের কার্যক্রম প‌রিচা‌লিত হয, এই আক্রম‌ণে সে‌টিও ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে। আমি এই ঘটনার তীব্র নিন্দা জানাই।
এই স‌ঙ্গে আমি সাংস্কৃ‌তিক সংগঠন ‘উদীচী’র কার্যা‌লয়ে আক্রমণ ও অ‌গ্নিসং‌যো‌গেরও নিন্দা জানাই।

বাংলা‌দে‌শের দু‌টি সংবাদপ‌ত্র ‘প্রথম আলো’ ও ‘দ‌্যা ‌ডেইলি স্টার’ -এর কার্যাল‌য়ে সংঘ‌টিত আক্রমণ এবং এদে‌শের প্রবীণ ও সাহসী সাংবা‌দিক জনাব নুরুল কবীর‌কে অপদস্থ করার হীন কর্মকান্ডে আমি গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা প্রকাশ কর‌ছি।
স্বার্থা‌ন্বেষী মহ‌লের এই ধর‌নের কার্যকলাপ জুলাই আন্দোল‌নের চেতনা‌কে কা‌লিমা‌লিপ্ত করার অপপ্রয়াসই শুধু নয়, এর ফ‌লে বাংলা‌দেশ বি‌রোধী ফ‌্যা‌সিস্ট অপশ‌ক্তির ষড়যন্ত্র সফল হওয়ার আশংকাও দেখা দি‌তে পা‌রে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...