শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান

Date:

spot_img

জাপানে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশটির উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

আজ সোমবার (২০ এপ্রিল) স্থানীয় সময় বিকেলে আঘাত হানা এই ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৪। খবর আনাদোলুর। 

মার্কিন মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটি স্থানীয় সময় বিকেল ৪টা ৫২ তে রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল মিয়াকো শহর থেকে প্রায় ৭১ মাইল দূরে ইওয়াতে প্রিফেকচার প্রদেশের উপকূলীয় এলাকায়।

তবে জাপান সরকার ভূমিকম্পের মাত্রা ৭.৫ হিসেবে নির্ধারণ করেছে এবং প্রশান্ত মহাসাগর উপকূলীয় অঞ্চল- আওমোরি, হোক্কাইডো এবং ইওয়াতে সুনামি সতর্কতা জারি করেছে।

সরকারি জরুরি বার্তায় বলা হয়েছে, যারা উপকূল বা নদীর তীরবর্তী এলাকায় আছেন, তারা দ্রুত উঁচু ও নিরাপদ স্থানে সরে যান।

প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...