প্রশান্ত মহাসাগরে মার্কিন হামলা: নিহত ২, বাড়ছে সমালোচনা

Date:

spot_img

পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি নৌযানে নতুন করে হামলা চালিয়ে দুইজনকে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী। যুক্তরাষ্ট্রের দাবি, নিহত ব্যক্তিরা লাতিন আমেরিকার মাদক চোরাচালান চক্রের সঙ্গে জড়িত ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো সুস্পষ্ট প্রমাণ এখনো উপস্থাপন করা হয়নি।

মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় সামরিক কমান্ড (সাউথকম) স্থানীয় সময় সোমবার (১৩ এপ্রিল) রাতে সামাজিক মাধ্যমে এক বিবৃতিতে হামলার বিষয়টি নিশ্চিত করে। এতে বলা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নৌযানটি পূর্ব প্রশান্ত মহাসাগরের পরিচিত মাদক পাচার রুটে চলাচল করছিল। এরপর নির্দেশনা অনুযায়ী নৌযানটিতে প্রাণঘাতী হামলা চালানো হয়।

সাউথকম প্রকাশিত ভিডিওতে দেখা যায়, একটি স্থির নৌযানকে আকাশ থেকে হামলা করে ধ্বংস করা হচ্ছে, যার ফলে নৌযানটিতে আগুন ধরে যায়। ভিডিওতে নৌযানের আশপাশে মাছ ধরার জালের ভাসমান অংশও দেখা গেছে, যা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

এর আগে রোববার (১২ এপ্রিল) একই অঞ্চলে দুটি নৌযানে হামলার কথা জানিয়েছিল মার্কিন বাহিনী। ওই হামলায় পাঁচজন নিহত হন এবং একজন জীবিত উদ্ধার হন। তবে বেঁচে যাওয়া ব্যক্তির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের কোস্টগার্ডকে বিষয়টি অবহিত করা হয়েছে বলে উল্লেখ করা হয়।

গত সেপ্টেম্বর থেকে পূর্ব প্রশান্ত মহাসাগর ও ক্যারিবীয় অঞ্চলে এ ধরনের একাধিক অভিযানে অন্তত ১৭০ জন নিহত হয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

এদিকে আন্তর্জাতিক আইন বিশেষজ্ঞ, মানবাধিকার সংস্থা এবং আঞ্চলিক বিভিন্ন দেশ এসব হামলাকে আন্তর্জাতিক জলসীমায় ‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ড’ হিসেবে আখ্যায়িত করেছে। তাদের অভিযোগ, এসব অভিযানে অনেক সময় নিরীহ জেলে বা বেসামরিক মানুষও প্রাণ হারাচ্ছেন, যারা যুক্তরাষ্ট্রের জন্য তাৎক্ষণিক কোনো হুমকি ছিলেন না।

যদিও ডোনাল্ড ট্রাম্প প্রশাসন দাবি করছে, লাতিন আমেরিকায় মাদক চোরাচালানবিরোধী অভিযানের অংশ হিসেবেই এসব হামলা চালানো হচ্ছে। তবে লক্ষ্যবস্তু নৌযানগুলোর সঙ্গে মাদক পাচারের সংশ্লিষ্টতা নিয়ে এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট প্রমাণ প্রকাশ করা হয়নি, যা নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ ও সমালোচনা বাড়ছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...