
ভারতীয় সঙ্গীতাঙ্গনের প্রবাদপ্রতিম শিল্পী আশা ভোঁসলে আর নেই। ৯২ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। রোববার (১২ এপ্রিল) মুম্বাইয়ের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনডিটিভিসহ ভারতের একাধিক গণমাধ্যম তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।
জানা যায়, হৃদরোগে আক্রান্ত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পাশাপাশি তিনি দীর্ঘদিন ধরে ফুসফুসজনিত সমস্যায় ভুগছিলেন। চিকিৎসাধীন অবস্থাতেই শেষ পর্যন্ত না ফেরার দেশে পাড়ি জমান এই কিংবদন্তি শিল্পী।
প্রায় আট দশকের বর্ণাঢ্য সংগীতজীবনে আশা ভোঁসলে অসংখ্য চলচ্চিত্র ও অ্যালবামের জন্য গান গেয়েছেন। তার কণ্ঠে সুরের জাদু ছড়িয়ে পড়েছে ভারত উপমহাদেশজুড়ে। কর্মজীবনে তিনি অর্জন করেছেন অসংখ্য সম্মাননা ও পুরস্কার। দাদাসাহেব ফালকে পুরস্কারসহ ২০০৮ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। এছাড়া ১৯৯৭ সালে গ্র্যামি অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পান।
বাঙালি বংশোদ্ভূত এই শিল্পী বহুভাষিক গানের মাধ্যমে সঙ্গীতপ্রেমীদের হৃদয়ে স্থায়ী আসন গড়ে নিয়েছেন। লতা মুঙ্গেশকরের বোন ও সুরকার আর ডি বর্মণের সহধর্মিণী পরিচয়ের বাইরেও তিনি নিজস্ব গুণে হয়ে উঠেছিলেন এক অনন্য মহাতারকা।
তার মৃত্যুতে ভারতীয় উপমহাদেশের শোবিজ অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। কোটি ভক্তের হৃদয়ে তার কণ্ঠ চিরকাল বেঁচে থাকবে।





