২৫৪ বোতল ভারতীয় তৈরি মদ ও একটি কাঠের তৈরি নৌকা উদ্ধারসহ তিনজন গ্ৰেফতার

Date:

spot_img

আলী আহসান রবি :

১১ এপ্রিল ২০২৬ খ্রি. শনিবার

গতকাল ১০ এপ্রিল ২০২৬ খ্রি. রোজ শুক্রবার নৌ পুলিশ সিলেট অঞ্চলের সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানার অন্তর্গত লালপুর নৌ পুলিশ ফাঁড়ির এসআই(নি:) এরশাদ আলী ও এএসআই(নি:) জিতু মিয়া সংগীয় ফোর্সসহ ফাঁড়ির আওতাধীন সুরমা নদীতে নৌ টহল ডিউটি করাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন সুনামগঞ্জ জেলার তাহিরপুর থানা এলাকা হতে ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকাযোগে কতিপয় চোরাকারবারি মাদক বিক্রয়ের উদ্দেশ্যে জামালগঞ্জ থানাধীন গজাড়িয়া এলাকা দিয়ে ভৈরব যাবে।

উক্ত তথ্যের ভিত্তিতে ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক (নি:) সজল কুমার কানু এর নেতৃত্বে বর্ণিত অফিসার ফোর্স জামালগঞ্জ থানাধীন আলিপুর নামক স্থানে সুরমা নদীতে বিকেল পৌনে ছয়টায় নৌকাটি আটক করেন।

নৌকাটি আটক করে তল্লাশী পূর্বক নৌকার পাটাতন থেকে ৪৮ পিছ কাঁচের বোতল ভর্তি STERLING RESERVE ভারতীয় তৈরি মদ। একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতর ৪৮ পিছ কাঁচের বোতল ভর্তি IMPERIAL BLUE মদ। একটি সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে ১৪০ পিছ প্লাস্টিকের বোতলে ICOMQ WHITE মদ। একটি প্লাস্টিকের বস্তার ভিতরে ১৮ পিছ কাঁচের বোতল ভর্তি BRO COKE মদ। সর্বমোট ২৫৪ বোতল ভারতীয় তৈরি মদ মূল্য অনুমান ২০১৪২০/-(দুই লক্ষ এক হাজার চারশত বিশ) টাকা সহ ১টি ইঞ্জিন চালিত কাঠের তৈরী নৌকা উদ্ধার করা হয়। নৌকায় থাকা ৩ জন মাদক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়।

আসামীদের জিজ্জাসাবাদে জানা যায় তারা ভারতীয় সীমানা হতে মাদক সংগ্রহ করে বিক্রয়ের উদ্দেশ্যে ভৈরব নিয়ে যাচ্ছিল।

উক্ত ঘটনায় ধৃত আসামিদের বিরুদ্ধে মামলা দায়েরসহ পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য গতকাল আরো একটি সফল অভিযানে নৌ পুলিশের একই অঞ্চলের আওতাধীন টুকেরবাজার নৌ ফাঁড়ির একটি টহল দল ১০৫ বোতল ভারতীয় তৈরি মদ উদ্ধার করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...