শিক্ষা সচিব বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন

Date:

spot_img

আলী আহসান রবি :

মঙ্গলবার ,:০৭ এপ্রিল, ২০২৬

মঙ্গলবার (০৭ এপ্রিল) সকালে শিক্ষা সচিব আবদুল খালেক মাধ্যমিক উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি), পরিদর্শন ও নিরীক্ষা (ডিআইএ), শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ পরিদর্শনে যান। তিনি এসব দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঠিক সময়ে অফিসে উপস্থিতি নিশ্চিতের বিষয়ে খোঁজ খবর নেন। এ সময় তিনি বিদ্যুতের অপচয় রোধ, এসির কম ব্যবহার এবং অফিস পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে নির্দেশ দেন।
এ সময় শিক্ষা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে শিক্ষা সচিব অবদুল খালেক বলেন, দপ্তরের পরিবেশ সব সময় পরিচ্ছন্ন রাখতে হবে, সময় মতো অফিসে উপস্থি থাকতে হবে এবং দায়িত্ব পালনে আরও আন্তরিক হতে হবে। মনে রাখতে হবে, আমাদের কাজের মানই শিক্ষাব্যবস্থার মান নির্ধারণ করে।
পরবর্তীতে তিনি বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজের বিভিন্ন ক্লাস রুম পরিদর্শন করেন। ক্লাসে উপস্থিত শিক্ষার্থীদের কাছে পড়াশোনার পাশাপাশি নানা এক্টিভিটিস সম্পর্কে জানতে চান।তিনি বলেন, এই আকস্মিক পরিদর্শনের মূল উদ্দ্যেশ্য হলো আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করা এবং বিশেষ করে শিক্ষার্থীদের দক্ষতা ও মানসিক বিকাশের বিষয়টি নিশ্চিত করা।
তবে, আমি কিছু বিষয় নিয়ে উদ্বেগ প্রকাশ করি। শিক্ষার্থীদের মধ্যে সহপাঠ কার্যক্রম বা অন্যান্য কারিকুলাম কার্যক্রম নিয়ে এক ধরনের ঘাটতি লক্ষ্য করা গেছে। একটি শিক্ষা প্রতিষ্ঠান কেবল পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। খেলাধুলা, সাংস্কৃতিক কার্যক্রম, সৃজনশীল কাজ-এসবই এক শিক্ষার্থীকে দক্ষ, আত্মবিশ্বাসী ও পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তোলে। তাই এ বিষয়ে আরও গুরুত্ব দেওয়ার জন্য সংশ্লিষ্ট সকলকে আহ্বান জানাচ্ছি।

তিনি আরও বলেন, আমি ঘোষণা দিতে চাই, শিক্ষার্থীদের নিজেদের আরও দক্ষ ও মজবুত করে গড়ে তুলতে প্রতি মাসে অন্তত একবার করে আমি নিজে বা আমার প্রতিনিধি পরিদর্শনে আসবো। এতে করে আমরা নিয়মিতভাবে অগ্রগতি পর্যবেক্ষণ করতে পারবো এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারবো। সচিবের একান্ত সচিব
মুহাম্মদ হেলাল চৌধুরী এক প্রেস বিজ্ঞপ্তি এ তথ্য জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...