বাণিজ্যমন্ত্রীর আকস্মিক বাজার পরিদর্শন

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা : ৭ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির আজ (৭ এপ্রিল) সন্ধ্যায় ভোজ্যতেলের সরবরাহ ও বিপনন পরিস্থিতি সরেজমিন পরিদর্শনে রাজধানীর কারওয়ান বাজার ও শান্তিনগর কাঁচাবাজারে যান।

এসময় তিনি বাজারের ভোজ্যতেলের ডিলার,পাইকারি ও খুচরা বিক্রেতাদের কাছে সরবরাহ ও বিপনন পরিস্থিতির খোঁজখবর নেন। উপস্থিত ক্রেতাদের সাথেও তিনি কথা বলেন। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান এসময় উপস্থিত ছিলেন।

খুচরা বিক্রেতারা জানান তারা চাহিদা দিয়ে তেলের সরবারাহ কম পাচ্ছেন। বাজারে ৫ লিটারের সরবরাহ একেবারে কম। এছাড়া খোলা সয়াবিন তেলের দাম কিছুটা বেড়েছে। ক্রেতারা জানান বোতল সয়াবিন বাজারে কম তবে দাম বাড়েনি। খুচরা বিক্রেতারা আরো জানান বিভিন্ন তেল কোম্পানির ডিলার তেলের সাথে অন্য পণ্য কিনতে বাধ্য করছেন।

ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলে দেখা যায় দুটি ব্রান্ডের তেলের সরবরাহ কিছুটা কম থাকলেও বেশিরভাগ ব্রান্ডের বোতল সয়াবিন তেলের সরবরাহ ছিল প্রায় স্বাভাবিক। এসময় কয়েকটি দোকানে নতুন ব্রান্ডের সয়াবিন তেলের বোতলও বিক্রি করতে দেখা যায়। বাণিজ্যমন্ত্রী ক্রেতা ও বিক্রেতাদের দ্রুতই সরবরাহ পরিস্থিতি উন্নত হবে বলে আশ্বাস দেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...