ডিএসই’র নতুন স্বতন্ত্র পরিচালক হলেন আশিকুর রহমান

Date:

spot_img

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) নতুন স্বতন্ত্র পরিচালক হিসেবে যোগ দিয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান।

মঙ্গলবার (৭ এপ্রিল) ডিএসই’র ১১১২তম পর্ষদ সভায় তিনি প্রথমবারের মতো যোগদান করেন বলে ডিএসই থেকে জানানো হয়েছে। এর আগে গত ৩০ মার্চ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তার এ নিয়োগ অনুমোদন দেয়।

ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ আশিকুর রহমান ১৯৯৬ সালে বাংলাদেশ সেনাবাহিনীর পদাতিক কোরে কমিশনপ্রাপ্ত হন। দীর্ঘ কর্মজীবনে তিনি নেতৃত্ব, পেশাদারত্ব ও দক্ষতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।

বর্তমান দায়িত্বে যোগদানের আগে তিনি ২০২২, ২০২৩-২৪ এবং ২০২৬ সালে তিনটি পৃথক পদাতিক ব্রিগেডে কমান্ডার হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেন। এছাড়া ২০১৩ থেকে ২০১৬ সাল পর্যন্ত একটি পদাতিক ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

স্টাফ পর্যায়ে তার অভিজ্ঞতা অত্যন্ত সমৃদ্ধ। তিনি একটি পদাতিক ব্রিগেডে জেনারেল স্টাফ অফিসার (অপারেশনস)-৩ এবং ব্রিগেড মেজর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে পরিচালক (পরিকল্পনা), একটি পদাতিক ডিভিশনে কর্নেল স্টাফ এবং রাষ্ট্রপতির সচিবালয়ে সহকারী সামরিক সচিব হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

প্রশিক্ষণ ও একাডেমিক ক্ষেত্রেও তিনি সমান কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তিনি ডিফেন্স সার্ভিসেস কমান্ড অ্যান্ড স্টাফ কলেজ, মিরপুরে ডিরেক্টিং স্টাফ এবং সিনিয়র ইন্সট্রাক্টর হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আন্তর্জাতিক অঙ্গনে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে তিন দফা অংশগ্রহণ করেন। এর মধ্যে আইভরি কোস্টে একটি বাংলাদেশি ব্যাটালিয়নে কোম্পানি সেকেন্ড-ইন-কমান্ড হিসেবে এবং সিরিয়া ও আইভরি কোস্টে জাতিসংঘ মিশনে মিলিটারি অবজারভার হিসেবে দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস থেকে ডিফেন্স স্টাডিজে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এছাড়া দেশ-বিদেশের বিভিন্ন সামরিক প্রশিক্ষণ প্রতিষ্ঠান থেকে গুরুত্বপূর্ণ কোর্স সম্পন্ন করেছেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...