ব্যাংকের নতুন সময়সূচী ১০টা থেকে ৩টা

Date:

spot_img

বিশেষ বিজ্ঞপ্তি : জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। নতুন সূচি অনুযায়ী, আগামীকাল রোববার (৫ এপ্রিল) থেকে ব্যাংকিং লেনদেন চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএএডি) আজ শনিবার (৪ এপ্রিল) এ সংক্রান্ত একটি সার্কুলার জারি কে রছে। এটি দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠিয়েছে।

সার্কুলারে বলা হয়েছে, সরকার ঘোষিত পরিবর্তিত অফিস সময়সূচির অনুবর্তনে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ৫ এপ্রিল ২০২৬ তারিখ রোববার থেকে নিম্নোক্ত সময়সূচি অনুযায়ী ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে— লেনদেনের সময়সূচি সকাল ১০:০০টা থেকে বিকেল ৩:০০টা পর্যন্ত এবং অফিস সময়সূচি সকাল ১০:০০টা থেকে বিকেল ৫:০০টা পর্যন্ত। সাপ্তাহিক ছুটি থাকবে শুক্রবার ও শনিবার। তবে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (পোর্ট ও কাস্টমস এলাকা) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা বা বুথগুলো আগের নিয়মেই সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু থাকবে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে জনস্বার্থে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, সরকার এর আগে জ্বালানী ও বিদ্যুৎ সাশ্রয়ে একমাত্র ওষুধের দোকান ও খাবার হোটেল ছাড়া বিপনী বিতান ও সকল প্রকার দোকান সন্ধ্যা ৬ টার পর বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...