রাজধানীর শেরেবাংলা নগর এলাকা হতে মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী আকবর (৫০)’কে গ্রেপ্তার করেছে র‍্যাব-২

Date:

spot_img

আলী আহসান রবি :

৪ এপ্রিল, ২০২৬ , শনিবার

বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) প্রতিষ্ঠালগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে জোড়ালো ভূমিকা পালন করে আসছে। র‌্যাবের সৃষ্টিকাল থেকে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার, চাঁদাবাজ, সন্ত্রাস, খুনী, ছিনতাইকারী, অপহরণ প্রতারকদের গ্রেফতার করে সাধারণ জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে। এছাড়াও বিভিন্ন সময়ে চাঞ্চল্যকর অপরাধে জড়িত দীর্ঘদিনের পলাতক দন্ডপ্রাপ্ত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগণের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।

চাঁদপুর জেলার হাজীগঞ্জ থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি আলী আকবর(৫০)’কে অদ্য ০৪ এপ্রিল ২০২৬ ইং তারিখ রাজধানীর শেরেবাংলা নগর এলাকা হতে গ্রেপ্তার করেছে র‌্যাব-২।

এজাহার সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি আলী আকবর (৫০) ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-৩৬(১) এর ১৯(খ) এর মাদক মামলার আসামি। তদন্তকারী কর্মকর্তা মামলাটি তদন্ত শেষে আসামির বিরুদ্ধে বিজ্ঞ আদালতে অভিযোগপত্র দাখিল করেন। অতঃপর আসামির অনুপস্থিতিতে অত্র মামলার বিচারকার্য শেষে বিজ্ঞ আদালত আসামি আলী আকবর (৫০)’কে ০৫ বছরের সশ্রম কারাদন্ড এবং ৫,০০০ (পাঁচ হাজার) টাকা অর্থদন্ড অনাদায়ে আরো ০১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান পূর্বক গ্রেফতারী পরোয়ানা ইস্যু করেন। উক্ত আসামির বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা ইস্যূ হওয়ার পর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থেকে গ্রেপ্তার এড়াতে বিভিন্ন স্থানে আত্মগোপনে অবস্থান করে আসছিল। উক্ত ঘটনা বিবেচনায় নিয়ে র‌্যাব এ বিষয়ে আসামিকে গ্রেফতারের লক্ষ্যে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায়, গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-২ এর আভিযানিক দল অদ্য ০৪/০৪/২০২৬ ইং তারিখ বিকালে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় অভিযান পরিচালনা করে আসামিকে গ্রেপ্তার করে। প্রাপ্ত তথ্য যাচাই বাছাই করে র‌্যাব-২ এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

কলাপাড়ায় সৈকতে ভেসে এলো ৬ ফুট মৃত বোতলনোজ ডলফিন

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের পূর্ব পাশে চর গঙ্গামতি...

চুয়াডাঙ্গায় দ্রুত পাসপোর্ট করে দেওয়ার নামে ‘প্রতারণা’,২৪ হাজার টাকা আত্মসাৎ

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধি চুয়াডাঙ্গার আঞ্চলিক পাসপোর্ট অফিসে জেলার বিভিন্ন গ্রাম...

এই সরকার ইঞ্জিনিয়ারিং করে জনগণের সাথে প্রতারণার মাধ্যমে ক্ষমতায় এসেছে : ডা. শফিকুর রহমান

অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন করুন, অন্যথায় ৬ দফা আন্দোলন...

বাহুবলে ঘাসের ওষুধ খেয়ে গৃহবধূর মৃত্যু

হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব জয়পুর গ্রামে ঘাসের ওষুধ...