নিউইয়র্কে ছুরিকাহত বুকারজয়ী লেখক সালমান রুশদি

Date:

spot_img

আন্তর্জাতিক ডেস্ক: বুকারজয়ী লেখক সালমান রুশদি। ঘটনার পরই তাকে হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে।শুক্রবার চৌতাকুয়া ইনস্টিটিউশনে ভাষণ দেয়ার সময় পঁচাত্তর বছর বয়সী রুশদির উপর হামলা চালায় এক দুষ্কৃতকারী।

হামলার পর সঙ্গে সঙ্গে গোটা হলরুম খালি করে দেয়া হয়। নিউইয়র্ক পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার করা হয়েছে হামলাকারীকে। পুলিশ হেফাজতে রয়েছেন হামলাকারী।

প্রত্যক্ষদর্শীদের বরাতে বিবিসি বলছে, চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দিচ্ছিলেন রুশদি। হঠাৎ এক ব্যক্তিকে মঞ্চে দৌড়াতে দেখা যায়। তিনি রুশদিকে ঘুষি বা ছুরিকাঘাত করেছিলেন।

হামলার পর আহত রুশদিকে তাৎক্ষণিকভাবে হেলিকপ্টারে করে স্থানীয় একটি হাসপাতালে নেয়া হয়। তার সর্বশেষ অবস্থা সম্পর্কে জানা যায়নি। পুলিশ বলছে, ছুড়িকাঘাতের ফলে তার ঘাড়ে ক্ষত হয়েছে।

অনলাইনে ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ঘটনার পরপরই রুশদিকে সহায়তা করতে আশপাশের লোকজন মঞ্চে ছুটে আসে।

‘দ্য স্যাটানিক ভার্সেস’ বই লেখার জন্য এ ঔপন্যাসিকের নামে ১৯৮৯ সালের ১৪ ফেব্রুয়ারি মৃত্যু পরোয়ানা জারি করেছিলেন ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ রুহুল্লা খোমেনি। এ বইয়ের জন্য ৯ বছর তাকে আত্মগোপনে থাকতে হয়েছিল।

একই বইয়ের কারণে নব্বইয়ের দশকে ইতালির মিলানে রুশদির উপর হামলা চালানো হয়েছিল। শুধু তাই নয়, ‘দ্য স্যাটানিক ভার্সেস’-এর জাপানি অনুবাদক হিতোসি ইগারাসিকে ছুরি মেরে খুন করা হয় টোকিয়োর একটি বিশ্ববিদ্যালয়ে।

ভারতীয় বংশোদ্ভূত এ ঔপন্যাসিক ১৯৮১ সালে মিডনাইট’স চিলড্রেন লিখে খ্যাতি অর্জন করেন। যুক্তরাজ্যেই এর এক মিলিয়ন কপি বিক্রি হয়

 

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...