১৬০টির বেশি ড্রোন ভূপাতিত করার দাবি ইরানের

Date:

spot_img

আন্তর্জাতিক ডেস্ক :

ইরানের জাতীয় আকাশ প্রতিরক্ষা যৌথ সদর দপ্তরের কমান্ডার জানিয়েছেন, দেশটির সেনারা ‘শত্রুপক্ষের যুদ্ধবিমান ও ড্রোন’ মোকাবিলায় প্রস্তুত রয়েছে এবং এ জন্য তারা আধুনিক দেশীয় প্রযুক্তি ও সরঞ্জাম ব্যবহার করছে, যা পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান ও উন্নত মানববিহীন উড়োজাহাজ শনাক্ত ও ধ্বংস করতে সক্ষম।

রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ-এর খবরে ব্রিগেডিয়ার জেনারেল আলিরেজা এলহামি বলেন, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী ইতোমধ্যে বেশ কয়েকটি উন্নত যুদ্ধবিমান, ডজনখানেক ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ১৬০টির বেশি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে হারমেস ও লুকাস ধরনের ড্রোনও রয়েছে।

তিনি আরও বলেন, এসব উড়োজাহাজ ভূপাতিত করা সম্ভব হয়েছে নতুন কৌশল, আধুনিক সরঞ্জাম এবং প্রতিরক্ষা ব্যবস্থায় উদ্ভাবনের কারণে, যা শত্রুপক্ষকে বিভ্রান্ত করে তুলেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...