শিশুরা সমাজের বোঝা না হয়ে সম্পদ হিসেবে গড়ে উঠবে —-সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন

Date:

spot_img

আলী আহসান রবি :

রংপুর, ৪ এপ্রিল ২০২৬:

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেছেন, সরকারি শিশু পরিবারের শিশুরা যেন বড় হয়ে সমাজের বোঝা না হয়ে বরং দেশের সম্পদ হিসেবে গড়ে ওঠে এবং স্বাবলম্বী হয়, সে লক্ষ্যেই কাজ করছে সরকার , একই সঙ্গে শিশুদের বিরুদ্ধে কোন ধরনের দুর্নীতি বরদাস্ত করা হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি, এ ব্যাপারে সরকার জিরো টলারেন্স নীতিতে অটল থাকবে।

তিনি গতকাল শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় রংপুর নগরের মডার্ন মোড়ে অবস্থিত সরকারি শিশু পরিবার ঝটিকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব বিষয়ে কথা বলেন।

অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, সমাজের অবহেলিত শিশুদের জীবনমান উন্নয়নে বর্তমান সরকার বদ্ধপরিকর , তারা যেন নিজেদের পরিবারহীন বা সুবিধাবঞ্চিত মনে না করে, সে ধরনের সব সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। একইসঙ্গে উত্তরবঙ্গসহ সারাদেশের অবহেলিত ও পিছিয়েপড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্যেও কাজ করছে সমাজকল্যাণ মন্ত্রণালয়।

সমাজকল্যাণ মন্ত্রী সরকারি শিশু পরিবার পরিদর্শনকালে শিশু পরিবারের শিশুদের সঙ্গে কথা বলেন, তারা দেশের জন্য ভবিষ্যতে কি হতে চাও, তাদের পড়ালেখার প্রস্তুতি, পড়াশোনার সাবজেক্ট, খাওয়া-দাওয়া, চিকিৎসা সেবা, খেলাধুলা সার্বিক অবস্থার সঙ্গে পরিছন্নতা ইত্যাদি বিষয় নিয়ে কথা বলেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দেন।
পরিদর্শনকালে সমাজসেবা কার্যালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...