রাজধানীর ফকিরাপুলে সিটিটিসির অভিযানে দুই হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার একজন

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ২ এপ্রিল ২০২৬

রাজধানীর ফকিরাপুল এলাকায় ঢাকা মেট্টোপলিটন পুলিশ (ডিএমপি)-এর কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের বিশেষ মাদকবিরোধী অভিযানে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতের নাম-আব্দুর রহমান (৪২)।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর আনুমানিক ১১:৩০ ঘটিকায় রাজধানীল ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায়, রাজধানীর ফকিরাপুল এলাকায় একজন মাদক ব্যবসায়ী মাদক বিক্রির জন্য অবস্থান করছে । এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে তার হেফাজত থেকে দুই হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়াও তার দখলে থাকা মাদক বিক্রির সাথে সংশ্লিষ্ট তিন হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

গ্রেফতারকৃত আব্দুর রহমান এর বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা-রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...