অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে ফিটনেসবিহীন অ্যাম্বুলেন্স: ঝুঁকিতে জরুরি সেবা

Date:

spot_img

ইসমাইল হোসেন, স্টাফ রিপোর্টার: দেশের বিভিন্ন এলাকায় অপ্রাপ্তবয়স্ক চালকের হাতে ফিটনেসবিহীন অ্যাম্বুলেন্স পরিচালনার ঘটনা উদ্বেগজনক হারে বাড়ছে। এতে জরুরি চিকিৎসাসেবা নিতে গিয়ে রোগী ও স্বজনদের চরম ঝুঁকির মধ্যে পড়তে হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, অনেক ক্ষেত্রে ড্রাইভিং লাইসেন্স ছাড়াই কিশোররা অ্যাম্বুলেন্স চালাচ্ছে। এসব যানবাহনের অধিকাংশেরই নেই বৈধ ফিটনেস সনদ। ফলে ব্রেক, ইঞ্জিন, সাইরেনসহ গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ ঠিকমতো কাজ না করার অভিযোগ রয়েছে।

সম্প্রতি রাজধানীর কয়েকটি এলাকায় এমন চিত্র দেখা গেছে, যেখানে জরুরি রোগী বহনের সময় চালকের অদক্ষতা উল্টপথে চলা ও গাড়ির ত্রুটির কারণে  দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়। এতে রোগীর অবস্থা আরও জটিল হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা।

স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অ্যাম্বুলেন্স চালকের জন্য প্রশিক্ষণ ও বৈধ লাইসেন্স বাধ্যতামূলক করা উচিত। পাশাপাশি ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ প্রয়োজন।

সচেতন মহল মনে করছে, এ ধরনের অনিয়ম বন্ধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিয়মিত তদারকি ও আইনের কঠোর প্রয়োগ জরুরি। অন্যথায় জরুরি সেবার এই খাতে বিশৃঙ্খলা আরও বাড়তে পারে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...