আজ UNOPS বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এবং সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন এর সাথে সৗেজন্য সাক্ষাৎ করেছেন

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ১ এপ্রিল ২০২৬:

আজ বুধবার (১ এপ্রিল) ঢাকায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের একটি সংস্থা UNOPS এর বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার Sudhir Muralidharan এর নেতৃত্বে চার সদস্যের প্রতিনিধি দল সাক্ষাৎ করেন। এ সময় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ আবু ইউছুফ উপস্থিত ছিলেন।

বৈঠকে মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন বলেন, বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী প্রতিশ্রুতি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মাধ্যমে ফ্যামিলি কার্ড’ ইউনিভার্সাল সিস্টেমে প্রতিটি পরিবারের নারী প্রধানকে দেওয়া হবে। তিনি এ কর্মসূচি বাস্তবায়ন সংক্রান্ত তথ্যাদি তুলে ধরেন। মন্ত্রী বলেন, বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান গত ১০ মার্চ ঢাকায় এ কর্মসূচির উদ্বোধন করেন। এখন পর্যন্ত ৩৭৫৬৭ টি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড প্রদান করা হয়েছে যারা প্রতি মাসে ২৫০০ টাকা করে আর্থিক সহযোগিতা পাচ্ছেন। মন্ত্রী জানান, আগামী চার বছরের মধ্যে ৪ কোটি পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড’ ইস্যু করা হবে যেই কার্ড হবে প্রতিটি পরিবারের নারী প্রদানের নামে নাগরিক হিসেবে একটি সম্মানজনক স্বীকৃতি। মন্ত্রী দরিদ্র ছেলে এবং মেয়েদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে কেয়ারগিভারের উপরও আলোকপাত করেন। মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন এবং প্রতিমন্ত্রী ফারজানা শারমীনকে UNOPS এর পক্ষ থেকে প্রতিনিধি Sudhhir Muralidharam অভিনন্দন জানান। তিনি বর্তমান সরকার কর্তৃক পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর উদ্যোগকে সামাজিক সুরক্ষা

কর্মসূচির একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি ফ্যামিলি কার্ড প্রদান কার্যক্রম বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রদানসহ সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সাথে সামাজিক নিরাপত্তা ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...