
ফারিয়াজ ফাহিম, জামালপুর :
আজ ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি যথাযোগ্য মর্যাদায় উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হয় জাতীয় পতাকা উত্তোলন, বর্ণাঢ্য কুচকাওয়াজ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
সকাল ৮টায় জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করা হয়। এ সময় বেলুন ও ফেস্টুন উড়ানো এবং শান্তির প্রতীক পায়রা অবমুক্ত করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জামালপুরের জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী এবং পুলিশ সুপার মোছাঃ ফারহানা ইয়াসমিন।
পরে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য কুচকাওয়াজ। এতে জামালপুর জেলা পুলিশ, আনসার, ফায়ার সার্ভিস, কারারক্ষী, স্কাউট, বিএনসিসি দলসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। কুচকাওয়াজে অংশগ্রহণকারী দলগুলোর অভিবাদন গ্রহণ ও পরিদর্শন করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।
অনুষ্ঠানের শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে ১ম, ২য় ও ৩য় স্থান অর্জনকারী প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।।





