ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ২৫ মার্চ ২০২৬

ইউএনএইচসিআর-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ইভো ফ্রেইজেন আজ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী, এমপি শামা ওবেদ ইসলামের কার্যালয়ে তাঁর সাথে সাক্ষাৎ করেছেন। প্রতিমন্ত্রী তাঁকে স্বাগত জানান এবং জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গাদের জন্য ইউএনএইচসিআর-এর অব্যাহত সমর্থন, বিশেষ করে রোহিঙ্গা রেসপন্স প্ল্যানের অধীনে এর অগ্রণী ভূমিকার জন্য প্রশংসা প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী জোর দিয়ে বলেন যে, এই সংকটের একমাত্র কার্যকর সমাধান হলো মিয়ানমারে রোহিঙ্গাদের প্রত্যাবাসন। বাংলাদেশ ভাসান চর ও কক্সবাজার উভয় স্থানে মানবিক সহায়তা অব্যাহত রেখে বাস্তবসম্মত পথ খুঁজে বের করতে ইউএনএইচসিআর এবং অন্যান্য অংশীদারদের সাথে কাজ করে যাবে।

বিদ্যমান তহবিল ঘাটতির পরিপ্রেক্ষিতে, প্রতিমন্ত্রী যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনার (জেআরপি) অধীনে খাদ্য, ওষুধ, পানি ও স্যানিটেশন এবং শিক্ষাসহ সবচেয়ে জরুরি মানবিক চাহিদাগুলো মোকাবেলায় ইউএনএইচসিআর-এর চলমান প্রচেষ্টা অব্যাহত রাখার আহ্বান জানান। এই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি নিবদ্ধ রাখতে তাঁরা উভয়েই সহযোগিতা করতে সম্মত হন।

জনাব ফ্রেইসেন বছরের পর বছর ধরে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার ক্ষেত্রে বাংলাদেশের উদারতার প্রশংসা করেন এবং এই মানবিক সংকটে বাংলাদেশকে সমর্থন করার জন্য ইউএনএইচসিআর-এর অবিচল অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...