জামালপুরের সরিষাবাড়ীতে ভাটারা প্রিমিয়ার লীগ সিজন-৭ এর ফাইনাল অনুষ্ঠিত

Date:

spot_img

ফারিয়াজ ফাহিম, জামালপুর :

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা ইউনিয়নে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে “ভাটারা প্রিমিয়ার লীগ (বিপিএল)” সিজন-৭ এর ফাইনাল খেলা।

বুধবার দুপুরে ভাটারা স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত এই ফাইনাল ম্যাচ ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি পুরো আয়োজনকে উৎসবমুখর পরিবেশে রূপ দেয়।

ফাইনাল খেলায় মুখোমুখি হয় শক্তিশালী দুই দল—ইত্যাদি সুপার জায়েন্টস ও রয়্যাল স্ট্রাইকার্স। শুরু থেকেই দুই দলের মধ্যে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলা উপভোগ করেন উপস্থিত দর্শকরা। খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্স ও রোমাঞ্চকর মুহূর্তে ম্যাচটি হয়ে ওঠে বেশ আকর্ষণীয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬নং ভাটারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ খান। এ সময় তিনি খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে মাদকমুক্ত ও সুস্থ ধারায় এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ৬ নং ভাটারা ইউনিয়ন বিএনপির সভাপতি এড.হুমায়ুন কবীর খান,ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক রোহানি তাজ ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক আলতাফ হোসেন।

আয়োজন কমিটি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উক্ত টুর্নামেন্টের সভাপতি তারিকুল ইসলাম খান (তপন), সহ সভাপতি ও সঞ্চালক মহিউদ্দিন সরকার শিমুল ও পুরো টুর্নামেন্টের সার্বিক তও্বাবধানে ছিলেন মহব্বত হোসাইন খান(মুন্না)।

বৃষ্টি বিঘ্নিত খেলায় ইত্যাদি সুপার জায়েন্টসকে হারিয়ে সিজন-৭ এর চ্যাম্পিয়ন হয় রয়্যাল স্ট্রাইকার্স।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াপ্রেমী দর্শক ও আয়োজক কমিটির সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।।

স্থানীয়দের মতে, এমন আয়োজন তরুণদের মাঝে ক্রীড়ার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...