তিন দিনে কত আয় করলো শাকিবের ‘প্রিন্স’

Date:

spot_img

বিনোদন ডেস্ক : ঈদের সিনেমার দৌড়ে বরাবরের মতো বেশ দাপটে আছেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। আর এই আমেজে বাড়তি মাত্রা যোগ করেছে আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমা ‘প্রিন্স: ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা’। তবে এবারের ঈদুল ফিতরে সেই চেনা সমীকরণ কিছুটা পাল্টে গেছে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।

আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগতের গল্প নিয়ে নির্মিত শাকিব খানের নতুন সিনেমা ‘প্রিন্স’ দর্শকদের প্রত্যাশা পূরণে বেশ হিমশিম খাচ্ছে। মুক্তির আগে সিনেমাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে প্রবল উদ্দীপনা দেখা গেলেও প্রেক্ষাগৃহে কাঙ্ক্ষিত দর্শক টানতে পারছে না এই আলোচিত সিনেমাটি।

তবে দর্শকের মনে প্রশ্নে রয়েই যায় শাকিবের ‘প্রিন্স’ মুক্তির তিনদিনে কত আয় করলো?

বিএমআর-এর দেওয়া তথ্যমতে, মুক্তির প্রথম দিনে সিনেমাটি আয় করেছে ১৬.১৯ লাখ টাকা। দ্বিতীয় দিনে আয় করে ২০.০৬ লাখ টাকা।

তৃতীয় দিনে কিছুটা খানিকটা কমে আয় হয়েছে ১৫.২৯ লাখ টাকা। সব মিলিয়ে মাত্র তিন দিনেই সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৫১.৫৪ লাখ টাকা।

 শাকিব খানের মতো একজন বড় তারকার সিনেমার জন্য এই আয়ের চিত্র বেশ হতাশাজনক বলে মনে করছেন বাজার বিশ্লেষকরা।

পরিচালক আবু হায়াত মাহমুদ নির্মিত এই সিনেমায় ঢাকার আন্ডারওয়ার্ল্ডের অন্ধকার জগত তুলে ধরা হয়েছে। সেখানে শাকিব খানকে দেখা গেছে একেবারে ভিন্ন রূপে অ্যাকশন ও গ্যাংস্টার ইমেজে। সিনেমাটিতে আরও অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডু।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...