বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলের জয়ে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন

Date:

spot_img

আলী আহসান রবি :

২৪ মার্চ, ২০২৬

মালদ্বীপে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে শুভ সূচনা করায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ আমিনুল হক।

এক অভিনন্দন বার্তায় প্রতিমন্ত্রী বলেন, “সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের শুরুতেই পাকিস্তানের বিপক্ষে আমাদের এই দাপুটে জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। বিশেষ করে রোনান সুলিভান তার অভিষেক ম্যাচেই জোড়া গোল করে যে নৈপুণ্য দেখিয়েছে, তা সত্যিই প্রশংসার দাবিদার।”

তিনি আরও বলেন, এই জয় দেশের জন্য এক গৌরবোজ্জ্বল মুহূর্ত। তাদের এই অসামান্য অর্জন দেশের ফুটবলকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাবে। তাদের এই অদম্য স্পৃহা আমাদের অনুপ্রাণিত করে। ভবিষ্যতে তারা আরও ভালো করবে এবং দেশের জন্য আরও গৌরব বয়ে আনবে বলে আাশাবাদ ব্যক্ত করেন।

প্রতিমন্ত্রী আমিনুল হক দলের সকল খেলোয়াড়, কোচ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের অভিনন্দন জানান এবং টুর্নামেন্টের পরবর্তী ম্যাচগুলোতে এই জয়ের ধারা বজায় রাখার জন্য শুভকামনা ব্যক্ত করেন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...