অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২ টি স্বর্ণ ১ টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ

Date:

spot_img

আলী আহসান রবি :

২১ মার্চ, ২০২৬

অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপে ২ টি স্বর্ণ ১ টি ব্রোঞ্জ জয় করেছে বাংলাদেশ।
নেপালের রাজধানী কাঠমান্ডুর নয়া বাজারে অবস্থিত বহুমুখী মার্শাল আর্ট কেন্দ্রে ‘অষ্টম নেকোস (NECOS) আন্তর্জাতিক জুডো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় দিনে বাংলাদেশের ৪ জন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামে। মেয়েদের অনূর্ধ্ব-১৮ ক্যাডেট ৫৩+ ওজন ইভেন্টে স্বর্ণপদক জিতেছেন আজিজা আলেয়া লিয়ন। এছাড়া বালক ক্যাডেট ৬২+ ইভেন্টে স্বর্ণ জিতেছে উসাচিং মারমা বিজয়। দিনের শেষ ইভেন্ট -৪৫ ইভেন্টে ব্রোঞ্জ জিতেছে রেমি হাসি।
নেপাল ক্রীড়া ফেডারেশনের অন্তর্ভুক্ত জাতীয় জুডো সংঘের আয়োজনে এই আন্তর্জাতিক টুর্নামেন্টে স্বাগতিক নেপালসহ বাংলাদেশ ও ভুটানের প্রায় ৩০০ জন জুডোকা অংশগ্রহণ করছেন।

আগামীকাল বাংলাদেশ দলের আরো দুইজন খেলোয়াড় পদকের লড়াইয়ে মাঠে নামবে। বাংলাদেশ দলের মোট ৬ জন বিকেএসপির খেলোয়াড় এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...