জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিক অধিকার নিশ্চিত করা হবে : —বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

Date:

spot_img

আলী আহসান রবি :

২১ মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, “ জনগণের প্রত্যাশা পূরণে প্রতিটি নাগরিক অধিকার নিশ্চিত করা হবে। দেশকে উন্নয়নের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছাতে আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।”

আজ শনিবার (২১ মার্চ) সকালে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে সাংবাদিকদের বাণিজ্যমন্ত্রী একথা বলেন।

খন্দকার আব্দুল মুক্তাদির বলেন,
“জনগণ আকাশসম প্রত্যাশা নিয়ে আমাদের নির্বাচিত করেছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে জনগণের সেই আশা-আকাঙ্খা পূরণে সরকার দিনরাত কাজ করে যাচ্ছে।

দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা বর্তমান সরকারের অন্যতম প্রধান লক্ষ্য উল্লেখ করে তিনি বলেন, “ইতোমধ্যে আমরা তা মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে সক্ষম হয়েছি। প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

ঈদ জামাতে আরও উপস্থিত ছিলেন, প্রবাসী কল্যাণ ও শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট-৩ আসনের সংসদ সদস্য এম এ মালিক, সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী, সুনামগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মিজানুর রহমান চৌধুরী, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর বিএনপির সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, রেড ক্রিসেন্ট সোসাইটির ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান সেলিম ও
প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...