আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেন —–বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ২১ মার্চ ২০২৬:

আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনে আসেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আফরোজা খানম (রিতা)। এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিএসপি, জিইউপি, এনডিসি, এএফডব্লিউসি, এসিএসসি, পিএসসি।

পরিদর্শনকালে মাননীয় মন্ত্রী বিমানবন্দরের বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা ঘুরে দেখেন এবং সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং যাত্রীসেবা আরও উন্নত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে মাননীয় মন্ত্রী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের মাঝে মিষ্টি বিতরণ করেন এবং কর্মরত সকলকে ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি তিনি বিমানবন্দরে উপস্থিত যাত্রীদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করেন এবং তাদের যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় হওয়ার কামনা ব্যক্ত করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন বেবিচক এর সদস্য (পরিচালনা ও পরিকল্পনা) এয়ার কমডোর আবু সাঈদ মেহ্‌বুব খান, বিএসপি, বিইউপি, এনডিসি, পিএসসি, সদস্য (প্রশাসন)এস এম লাবলুর রহমান, সদস্য (নিরাপত্তা) এয়ার কমডোর মোঃ আসিফ ইকবাল, বিএসপি, বিইউপি,এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি, জিডি(পি)সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

পরিদর্শন শেষে মাননীয় মন্ত্রী বিমানবন্দরের সার্বিক ব্যবস্থাপনা ও সেবার মানে সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...