
এম.এইচ.রিয়াদ, জামালপুর : দেশনেত্রী বেগম খালেদা জিয়া এর রুহের মাগফিরাত কামনা এবং বাংলাদেশ জাতীয়তাবাদীদল এর চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় জামালপুরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সোমবার (৯ মার্চ) বিকাল ৪টা সময় পুরাতন ফুলবাড়িয়া ঈদগা মাঠে –এ জামালপুর সদর উপজেলা বিএনপির উদ্যোগে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের উপস্থিতিতে মাঠটি ছিল সরগরম।
জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি শফিউর রহমান শফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি সবসময় গণতন্ত্র, মানুষের ভোটাধিকার ও ন্যায়ের পক্ষে আন্দোলন করে আসছে। দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান – এর আদর্শে অনুপ্রাণিত হয়ে বিএনপির নেতাকর্মীরা দেশের জনগণের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
তিনি আরও বলেন, বর্তমান প্রেক্ষাপটে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকা অত্যন্ত জরুরি। দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করতে হবে। তিনি বিএনপির নেতাকর্মীদের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানান।
সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. রুহুল আমীন মিলনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লোকমান আহমেদ খান লোটন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীব, শহর বিএনপির সভাপতি লিয়াকত আলী এবং সাধারণ সম্পাদক শাহ মাসুদ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশনেত্রী খালেদা জিয়া দেশের গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন। তার অবদান বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তারা তার রুহের মাগফিরাত কামনা করেন এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির নেতা সাজ্জাদ হোসেন পল্টন, সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মোকসেদুর রহমান হারুন, উপজেলা যুবদলের সভাপতি শফিকুল ইসলাম, কেন্দ্রীয় ওলামা দলের সদস্য কাজী মশিউর রহমান, জেলা ছাত্রদলের সভাপতি আতিকুল ইসলাম সুমিল, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মঞ্জুরুল করিম সুমনসহ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী।
রমজানের পবিত্রতা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আয়োজিত এ অনুষ্ঠানে বক্তারা দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। তারা বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা দেয়। এ মাসে মানুষের মধ্যে সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার হয়।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। পরে উপস্থিত নেতাকর্মী ও মুসল্লিরা একসঙ্গে ইফতারে অংশগ্রহণ করেন। পুরো অনুষ্ঠানটি ছিল ধর্মীয় ভাবগাম্ভীর্য ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়।।





