বিদেশি দূতাবাসে চিঠি দিয়ে ভাইস চেয়ারম্যান পদ ফিরে পেতে আবেদন মুন্নী আক্তারের

Date:

spot_img

এম.এইচ.রিয়াদ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদের অপসারিত মহিলা ভাইস চেয়ারম্যান মুন্নী আক্তার তাঁর পদ পুনর্বহালের দাবিতে বিভিন্ন বিদেশি দূতাবাসের দৃষ্টি আকর্ষণ করে চিঠি পাঠিয়েছেন। রোববার (৮ মার্চ) তিনি দেওয়ানগঞ্জ ডাকঘর থেকে এসব চিঠি পাঠান।

জানা গেছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন, ভারত, সৌদি আরব, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া ও কানাডাসহ মোট ১৩টি দেশের দূতাবাস ও হাইকমিশনে এই চিঠি পাঠানো হয়েছে।

দূতাবাসগুলোতে পাঠানো চিঠিতে মুন্নী আক্তার উল্লেখ করেন, ২০২৪ সালের ২১ মে অনুষ্ঠিত দেওয়ানগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে তিনি পাঁচজন নারী প্রার্থীর সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ২৩ হাজার ৭৬৮ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদে বিজয়ী হন।

নির্বাচনের সময় তিনি জনগণের কাছে অঙ্গীকার করেছিলেন— নির্বাচিত হলে তৃতীয় লিঙ্গের অবহেলিত মানুষের জন্য বাসস্থান ও কর্মসংস্থানের ব্যবস্থা করবেন, যাতে তারা সমাজের বোঝা হয়ে না থেকে সম্মানজনকভাবে জীবনযাপন করতে পারেন।

এছাড়া অসহায় ও অবহেলিত মা-বোনদের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় কাজ করা, এলাকার রাস্তাঘাটসহ সার্বিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করার প্রতিশ্রুতিও দিয়েছিলেন তিনি।

চিঠিতে আরও বলা হয়, কিন্তু গত ১৯ আগস্ট ২০২৪ তারিখে অন্তর্বর্তী সরকারের একটি নির্বাহী আদেশের মাধ্যমে তাকে পদচ্যুত করা হয়। তার দাবি, এ সিদ্ধান্ত জনগণের রায়কে উপেক্ষা করার শামিল এবং হাজার হাজার ভোটারের দেওয়া আস্থার অবমাননা।

মুন্নী আক্তার চিঠিতে বিদেশি দূতাবাসগুলোর প্রতি অনুরোধ জানিয়ে বলেন, তাকে পুনরায় মহিলা ভাইস চেয়ারম্যান পদে বহাল করা হলে তিনি জনগণের সেবা করার পাশাপাশি নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের সুযোগ পাবেন।

তিনি আশা প্রকাশ করেন, গণতান্ত্রিক মূল্যবোধ ও জনগণের ভোটাধিকার রক্ষার স্বার্থে বিষয়টি সংশ্লিষ্ট মহলের দৃষ্টি আকর্ষণ করবে এবং তার ন্যায়সঙ্গত দাবির প্রতি সহানুভূতিশীল পদক্ষেপ নেওয়া হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...