বাংলাদেশে কারাভোগ শেষে ফিরে গেলেন ভারতীয় নাগরিক ফাল্গুনি রায়

Date:

spot_img

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে আটকের পর ৮ মাস কারাভোগ শেষে ফাল্গুনী রায় (২৯) নামের এক ভারতীয় নাগরিককে সেদেশের অভিবাসন পুলিশের কাছে হস্তান্তর করেছে দর্শনা জয়নগর ইমিগ্রেশন পুলিশ।

রবিবার (৮ মার্চ) বেলা ১১ টায় চুয়াডাঙ্গার জয়নগর সীমান্তের শূন্য রেখায় উভয় দেশের আইনশৃঙ্খলা বাহিনির উপস্থিতিতে হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়।

এ সময় বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ৬ বিজিবি’র দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার মোঃ এনামুল হক। বিএসএফের পক্ষে ছিলেন গেদে আই,সি,সিং অ্যাসিস্ট্যান্ট কমান্ডার রাজেশ কুমার। নিজ দেশে ফেরত যাওয়া ফাল্গুনী রায় ভারতের
উত্তর ২৪ পরগুনা জেলার বনগাঁ থানার আর শিংড়ী টেংরা কলোনী
গ্রামের মৃত বিশ্বনাথ রায়ের মেয়ে।

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টের উপ-পরিদর্শক (এসআই) তুহিন জানান, ওই নারী ২০২৫ সালের জুন মাসের ৩০ তারিখে কোনো বৈধ কাগজপত্র ছাড়াই ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধ ভাবে দালালের মাধ্যমে বাংলাদেশে প্রবেশ করে। মহেশপুর ব্যাটালিয়ন ৫৮ বিজিবি সদস্যরা তাকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করে। এসময় তার বিরুদ্ধে দায়ের করা দুটি মামলায় বিভিন্ন মেয়াদে ঝিনাইদহ ও চুয়াডাঙ্গা জেলা কারাগারে ৮ মাস সাজা ভোগ শেষে দর্শনা সীমান্তে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের পর আজ রবিবার ফাল্গুনি রায়কে ভারতে ফেরত পাঠানো হলো।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...