মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি  জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

Date:

spot_img

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

বাংলাদেশ ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি, মুন্সীগঞ্জ জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৭ই মার্চ) শহরের রিস্তা রেস্টুরেন্টে অনুষ্ঠিত এ নির্বাচনে সভাপতি পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ৬১ ভোটারের মধ্যে ৬১ জন ভোটারই উপস্থিত খেকে ভোট প্রয়োগ করেন।

মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি  জেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচনে সভাপতি পদে তিনজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এতে ২৭ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মুন্সীগঞ্জ সদর উপজেলার রামপাল ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: রুহুল আমিন সবুজ। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চরকেওয়ার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ হুমায়ূন কবির পেয়েছেন ২৩ ভোট। এছাড়া গজারিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: আব্দুল বাতেন পেয়েছেন ১১ ভোট।

এদিকে অন্যান্য পদে একক প্রার্থী থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে আতিকুল ইসলাম সুমিত, সাংগঠনিক সম্পাদক পদে মো: সাইফুল ইসলাম এবং কোষাধক্ষ্য পদে এসএম খোমেনী নির্বাচিত হয়েছেন।

মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা সমিতি  জেলা শাখার ত্রিবার্ষিক নির্বাচনে নব-নির্বাচিত সভাপতি মো: রুহুল আমিন সবুজ বলেন, সহকর্মীরা আমাকে যে দায়িত্ব দিয়েছেন তা সততা ও নিষ্ঠার সাথে পালনের চেষ্টা করবো। প্রশাসনিক কর্মকর্তাদের পেশাগত মর্যাদা ও অধিকার রক্ষায় সবাইকে নিয়ে কাজ করাই হবে আমার প্রধান

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...