
শেখ রাসেল, আশুলিয়া প্রতিনিধি:
ঢাকার আশুলিয়া থানা বিএনপি’র স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও সমাজসেবক মোঃ জিল্লুর রহমান পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আশুলিয়াবাসীসহ দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, পবিত্র মাহে রমজান আত্মশুদ্ধি, সংযম ও মানবতার শিক্ষা দেয়। রমজানের এই শিক্ষা ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় রাজনৈতিক নেতাকর্মীসহ সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, পবিত্র ঈদুল ফিতর সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। দেশ ও জাতির কল্যাণ কামনা করে তিনি সকলের সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন।
এ সময় তিনি আশুলিয়াবাসী, দেশবাসী এবং বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি পবিত্র ঈদুল ফিতরের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে বলেন, ঈদ মোবারক।





