নওগাঁয় সড়ক দুর্ঘটনায় যুবকের মৃত্যু

Date:

spot_img

আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি

নওগাঁর মহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় তন্ময় হোসেন (২৩) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৭ মার্চ (শনিবার) সকাল সাড়ে ৯ টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের চৌমাশিয়া (নওহাটা) মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে মর্মান্তিক এ দূর্ঘটনা ঘটে। নিহত তম্ময় হোসেন জয়পুরহাটের আক্কেলপুর থানার মানিকপুর গ্রামের মৃত শাহাদাত হোসেন জোনাকির ছেলে।

নিহতের ফুফাতো ভগ্নিপতি আব্দুর রশিদ বলেন, পরিবারের অমতে সে বিয়ে করে। এ বিয়ে করাকে কেন্দ্র করে পরিবারের লোকজনের সাথে বনিবনা না হওয়ায় তার স্ত্রীকে নিয়ে এলাকা ছেড়ে নওগাঁর মহাদেবপুর উপজেলায় বাগাচারা (খোড়াতলি) মোড়ের একটি বাসায় ভাড়া থাকতো। এখানে এসে ভাড়া থেকে লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন জনের বাসায় বিদ্যুৎমিস্ত্রি হিসাবে কাজ করতো। সে আগে একদিন নওহাটা মোড়ের পাশে একটি বাসায় কাজ করে তার কাজের যন্ত্রপাতি রেখে যান। আজ সকাল ৯টার দিকে তার রেখে যাওয়া যন্ত্রপাতি নিয়ে যাওয়ার সময় নওহাটা মোড়ের পূর্বপাশে ওহাব চাউল কলের সামনে পৌঁছালে নওগাঁর দিক থেকে আসা বি আর পরিবহনের যাত্রীবাহী একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে রাস্তায় পরে গিয়ে মাথায় গুরুতর আঘাত পেয়ে মাথা থেতলে যায়। এরপর সে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম বলেন, নিহতের লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। বর্তমানে আইনি প্রকৃয়া চলমান রয়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...