নওগাঁয় শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

Date:

spot_img

আহসান হাবীব শিপলু, বিশেষ প্রতিনিধি

নওগাঁর ধামইরহাটে খাবারের প্রলোভন দেখিয়ে ১ম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে মতিবুল ইসলাম (৩০) এর বিরুদ্ধে। সন্ধ্যায় ঘটনাটি জানার সাথে সাথেই তাকে আটক করেছে থানা পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ধামইরহাট ইউনিয়নের মইশড় গ্রামে এ ঘটনাটি ঘটে।

আটককৃত মহিবুল ইসলাম উপজেলার মইশড় এলাকার মোকলেছুর রহমানের ছেলে। ভুক্তভোগী শিক্ষার্থী ওই এলাকার একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির ছাত্রী।

ভুক্তভোগী শিক্ষার্থীর মা জানায়, তার মেয়ে বাড়ির পাশে খেলাধুলা করিতেছিল। এ সময় মতিবুল ইসলাম খাবার দেওয়ার কথা বলে পাশে তার বাড়িতে নিয়ে গিয়ে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। বিষয়টি জানার সাথে সাথে তৎক্ষণাৎ মেয়ের মা ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় ভ্যান যোগে ধামইরহাট স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে আসেন। পরবর্তীতে মেয়েকে উন্নত চিকিৎসার জন্য নওগাঁ সদর হাসপাতালে রেফার্ড করেছে। এরপর পুলিশ সুপারের নির্দেশে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) হাসপাতালে এসে মেয়েকে দেখে যান এবং ডাক্তারকে সর্বোচ্চ চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার অনুরোধ করেন।

নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। শিশু এবং নারী ধর্ষকদের নওগাঁ জেলা পুলিশ আইন অনুযায়ী কঠোর হস্তে ব্যবস্থা গ্রহণ করবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...