নীরবতার পর এবার গাইলেন জাতীয় সংগীত, স্যালুটও করলেন ইরানি ফুটবলাররা

Date:

spot_img


ফারজানা ফারাবী,  স্টাফ রিপোর্টার : এশিয়ান কাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচের আগে জাতীয় সংগীতের সময় এক ভিন্ন দৃশ্য দেখা গেল ইরান দলের মধ্যে। প্রথম ম্যাচে যেখানে নীরব দাঁড়িয়ে ছিলেন খেলোয়াড়রা, সেখানে এবার সংগীতের সঙ্গে কণ্ঠ মিলিয়েছেন তারা; একইসঙ্গে দিয়েছেন সামরিক স্যালুটও।

সিডনির ম্যাচে ইরানের খেলোয়াড়দের এমন আচরণ গ্যালারিতেও আলোচনার জন্ম দেয়। কিছু দর্শক আবার জাতীয় সংগীতের সময় তাদের স্যালুট ও গান গাওয়ার প্রতিক্রিয়ায় দুয়োও দেন।

এর কয়েক দিন আগেই দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রথম ম্যাচের আগে ইরানি ফুটবলাররা জাতীয় সংগীত চলাকালে নীরব ছিলেন। তখন তাদের সেই অবস্থানকে অনেকে ব্যাখ্যা করেছিলেন ইরানের চলমান অস্থির পরিস্থিতির প্রতিফলন হিসেবে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক হামলার পর দেশজুড়ে যে উত্তেজনা তৈরি হয়েছে, তার ছায়া পড়েছিল দলের ওপরও।

যদিও খেলোয়াড়দের আচরণে এই পরিবর্তনের কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি। তবে অস্ট্রেলিয়াভিত্তিক ইরান ইন্টারন্যাশনাল টিভির সাংবাদিক আলিরেজা মোহেব্বি দাবি করেছেন, খেলোয়াড়দের ওপর সংগীত গাওয়ার নির্দেশনা ছিল।

বিবিসির অংশীদার সংবাদমাধ্যম এবিসিকে তিনি বলেন, ‘এটা খুবই পরিষ্কার যে ইরানের সরকার এবং দলের সঙ্গে থাকা নিরাপত্তা কর্মকর্তারা খেলোয়াড়দের জাতীয় সংগীত গাওয়া ও স্যালুট দেওয়ার নির্দেশ দিয়েছেন।’

মাঠের বাইরে ইরানের পরিস্থিতিও দিন দিন আরও জটিল হয়ে উঠছে। মানবাধিকার সংগঠনগুলোর তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাম্প্রতিক হামলার পর দেশটিতে এক হাজারের বেশি বেসামরিক মানুষ নিহত হয়েছেন।

এই পরিস্থিতির মধ্যেই দল নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন কোচ মারজিয়ে জাফারি। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘কেউ যুদ্ধ চায় না, যা ঘটছে তা কেউই পছন্দ করছে না।’

তবে একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ‘আমরা এখানে এসেছি ফুটবল খেলতে।’

মাঠে অবশ্য কঠিন সময়ই কাটছে ইরানের। অস্ট্রেলিয়ার কাছে ৪-০ গোলে হারায় টুর্নামেন্টে তাদের অবস্থান এখন নাজুক। নকআউট পর্বে যেতে হলে আগামী রোববার ফিলিপাইনের বিপক্ষে ম্যাচে জিততেই হবে তাদের।

এদিকে অস্ট্রেলিয়ার গোল্ড কোস্ট স্টেডিয়ামের বাইরে ম্যাচের আগে বেশ কিছু ইরানি–অস্ট্রেলিয়ান সমর্থক জড়ো হন। তাদের হাতে দেখা যায় অস্ট্রেলিয়া, ইসরায়েল এবং ইরানের বিপ্লব-পূর্ব পতাকা যা পুরো ঘটনাকে আরও রাজনৈতিক মাত্রা দেয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...