ক্রিস্টাল ইন্স্যুরেন্সে এর এএমডি মাহমুদ হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা

Date:

spot_img

বিশেষ বিজ্ঞপ্তিঃ ক্রিস্টান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহমুদ হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

মাহমুদ হাসান আদালতের এই নিষেধাজ্ঞার বিষয়টি অবহিত হয়েছেন মর্মে জানিয়ে ব্যাংক বীমা অর্থ নিউজকে বলেন, ইস্টার্ন ইন্স্যুরেন্সে ডিএমডি পদে আমার দায়িত্বপালনকালীন সময়ের একটি ঘটনায় এ মামলাটি হয়। আমি আইনগত ভাবে বিষয়টি মোকাবেলা করছি।

জানা গেছে, বুধবার (৪ মার্চ) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত মাহমুদ হাসানের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার এ আদেশ প্রদান করেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ক্রিস্টান ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (এএমডি) মাহমুদ হাসান এর আগে ইস্টার্ন ইন্স্যুরেেেন্সর উপ-ব্যবস্থ্পনা পরিচালক (ডিএমডি) পদে দায়িত্বপালনকালে তার বিরুদ্ধে একটি আর্থিক অনিয়মের অভিযোগের ঘটনায় তদন্ত শেষে আদালতে মামলা কহয়। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে দুদকের পক্ষে আদালতে আবেদন করা হয়। আদালত শুনানি শেষে এই আদেশ জারি করে। আদালত একই সাথে ইস্টার্ন ইন্স্যুরেন্সের সাবেক অপর এক জনৈক কর্মকর্তা জান্নাতুন নেসা জাকিয়ার বিরুদ্ধেও নিষেধাজ্ঞা জারি করে।

জানা গেছে, দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল উক্ত দুই কর্মকর্তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা চেয়ে বুধবার (৪ মার্চ) আদালতে আবেদন করেন। মাহমুদ হাসানের বিষয়ে আবেদনে উল্লেখ করা হয়, তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে। পাশাপাশি দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা একটি মামলাও তদন্তাধীন।

আবেদনে আরও বলা হয়, অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে যে অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়নের চেষ্টা করতে পারেন। এ প্রেক্ষিতে অভিযোগের সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন। অপরদিকে, জান্নাতুন নেসা জাকিয়ার ক্ষেত্রেও একই ধরনের অভিযোগ উত্থাপিত হয়েছে বলে আবেদনে উল্লেখ করা হয়। তার বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধানাধীন এবং দুদকে সম্পদ বিবরণী দাখিল না করার অভিযোগে দায়ের করা মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।

আবেদনে বলা হয়, অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন-এমন তথ্য অনুসন্ধানকালে বিশ্বস্ত সূত্রে জানা গেছে। ফলে অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ করা প্রয়োজন।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...