পরিবেশ রক্ষায় ময়মনসিংহে এমপি ওয়াহাবের বৃক্ষরোপন কর্মসূচি

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

ময়মনসিংহ নগরীতে পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা বাস্তবায়নে বৃক্ষরোপন কর্মসূচি পালন করেছেন সদর আসনের সংসদ সদস্য (এমপি) আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ। এতে ফলজ, বনজ ও ঔষধীসহ ছায়া প্রদানকারী গাছ রোপন করা হয়।

বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে নগরীর মাসকান্দাস্থ ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাসে এসব গাছ লাগানো হয়। এতে প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশগ্রহন করেন।

এ সময় বৃক্ষরোপন কর্মসূচির নানাদিক তুলে ধরে আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন- পরিবেশ ও জলবায়ুর ভারসাম্য রক্ষায় গাছ লাগানোর বিকল্প নেই। এ কারণে বর্তমান সরকার প্রধান তারেক রহমান ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন সারা বাংলাদেশকে সবুজ বনায়নে আচ্ছাদিত করবেন। এলক্ষ্যে তিনি কর্মসূচি ঘোষনা করেছেন। এ কর্মসূচির অংশ হিসাবে ইতিমধ্যে ময়মনসিংহ নগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমরা বৃক্ষরোপন শুরু করেছি। এতে ফলজ, বনজ ও ঔষধীসহ ছায়া প্রদানকারী গাছ রোপন করা হচ্ছে। পাশাপাশি রোপনের পর প্রতিটি গাছের পরিচর্যা নিশ্চিত করতেও সবাইকে সচেষ্ট থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে।

কর্মসূচিতে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির ভারপ্রাপ্ত অধ্যক্ষ ডা: অনুপম ভট্টাচার্য্য, শিক্ষক ডা: আতিকুল হক, ডা: সাইফুল ইসলাম, মহানগর ছাত্রদলের সভাপতি গোবিন্দ রায় প্রমূখ।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...