পারস্য উপসাগরে মার্কিন ট্যাংকারে হামলার দাবি আইআরজিসির

Date:

spot_img

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মাঝেই উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাংকারে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোরে আইআরজিসি এই হামলা চালিয়েছে বলে নিশ্চিত করেছে ইরানের রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসনিম নিউজ।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার ভোরে উত্তর পারস্য উপসাগরে মার্কিন তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এ সময় জাহাজটিতে আগুন ধরে যায়, তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের ব্যাপারে কিছু জানা যায়নি।

এদিকে আইআরজিসি এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং তাদের সমর্থনকারী ইউরোপীয় দেশগুলোর সামরিক ও বাণিজ্যিক জাহাজকে ওই সমুদ্রপথ দিয়ে চলাচল করতে দেওয়া হবে না। সংস্থাটি সতর্ক করে বলেছে, যদি এসব জাহাজকে দেখা যায়, তাহলে অবশ্যই সেগুলোর ওপর হামলা চালানো হবে।

আইআরজিসি আরও বলেছে, আন্তর্জাতিক আইন ও বিভিন্ন প্রস্তাবনার ভিত্তিতে যুদ্ধকালীন সময়ে ইরানের ইসলামি প্রজাতন্ত্রের হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল নিয়ন্ত্রণ করার অধিকার রয়েছে। আগেই এ বিষয়ে সতর্ক করা হয়েছিল বলে দাবি ইরানের সশস্ত্র বাহিনীটির।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...