রাজপথের দুই যোদ্ধা এবার ছাত্র সংগঠনের নেতৃত্বে: ফরিদপুর ছাত্রশক্তির আহ্বায়ক সাহেদুল, সদস্য সচিব সজল

Date:

spot_img

মো: নাইম ইসলাম, ক্রাইম রিপোর্টর ফরিদপুর জেলা :

জাতীয় ছাত্রশক্তি-র ফরিদপুর জেলা শাখার নবগঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আহ্বায়ক করা হয়েছে ছাত্রনেতা সাইদুল ইসলামকে এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন সোহানুর ইসলাম সজল।

এই দুই ছাত্রনেতা ২০২৪ সালের জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে সম্মুখসারিতে থেকে নেতৃত্ব দিয়েছেন। আন্দোলনের পর এবার তারা সাংগঠনিকভাবে রাজনৈতিক অঙ্গনে সক্রিয় ভূমিকা রাখতে যাচ্ছেন।

নবগঠিত কমিটির কর্মপরিকল্পনা তুলে ধরে আহ্বায়ক :(সাইদুল ইসলাম) বলেন, “আমরা আগামীতে একটি সুস্থ ও সুন্দর রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে চাই। আমাদের মূল লক্ষ্য হবে ন্যায় ও ইনসাফভিত্তিক ছাত্ররাজনীতি প্রতিষ্ঠা করা। এ লক্ষ্য বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর।”

সদস্য সচিব: (সোহানুর রহমান সজল) বলেন, “আমরা শিক্ষা ও সহযোগিতামূলক ছাত্ররাজনীতিতে বিশ্বাসী। আমাদের সংগঠন কোনো চাঁদাবাজি বা সন্ত্রাসভিত্তিক রাজনীতি সমর্থন করে না। অতীতে যেমন অন্যায়ের বিরুদ্ধে রাজপথে সোচ্চার ছিলাম, তেমনি ভবিষ্যতেও সমাজের চাঁদাবাজি, সন্ত্রাস ও স্বৈরাচারের বিরুদ্ধে অবস্থান অব্যাহত থাকবে।”

নবগঠিত কমিটিকে শুভেচ্ছা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ফরিদপুর জেলা শাখা ও যুবশক্তির নেতাকর্মীরা। জেলা এনসিপির সদস্য সচিব সাইফ হাসান খান তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে নতুন কমিটির নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।

এছাড়া জেলা এনসিপির প্রধান সদস্য নাইম ইসলাম সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় বলেন, “ছাত্রশক্তি এনসিপির সহযোগী সংগঠন হিসেবে আগামীর নতুন রাজনৈতিক বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা রাজপথে যেমন ইনসাফের পক্ষে লড়েছে, তেমনি শিক্ষা, ঐক্য ও মুক্তির আদর্শ ধারণ করে সততা ও সাহসের সঙ্গে এগিয়ে যাবে—এই প্রত্যাশা করছি।”

নবগঠিত কমিটি শিগগিরই পূর্ণাঙ্গ কর্মসূচি ঘোষণা করবে বলে সংগঠন সূত্রে জানা গেছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...