সরকারি খালের জমিতে পাকা ঘর নির্মাণ: জনমনে ক্ষোভ, প্রশাসন নির্বিকার

Date:

spot_img

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

দামুড়হুদার পুরাতন হাউলী গ্ৰামের আব্দুল আওয়ালের খুঁটির জোর ভাবিয়ে তুলেছে এলাকাবাসীকে। সে সরকারি খালের ধারে খাস জমিতে কালভার্টের পানি নিস্কাশনের পথ বন্ধ করে গড়ে তুলছে পাকা ঘর। অপরদিকে প্রশাসনের নির্বিকার ভূমিকার কারণে স্থানীয় অধিবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

সরেজমিন ঘটনাস্থল দামুড়হুদা উপজেলার পুরাতন হাউলী গ্ৰামের দোয়ার ধারে উপস্থিত হয়ে দেখা যায় ঐ গ্ৰামের আলিম উদ্দিনের ছেলে আব্দুল আউয়াল সরকারি খালের (স্থানীয় ভাবে দুয়া নামে পরিচিত) ধারে এবং গ্ৰামের জলাবদ্ধতা নিরসনে স্থাপিত কালভার্টের পানি নিস্কাশনের পথ বন্ধ করে পাকা ঘর নির্মাণ করছেন। যেটা সম্পুর্ণ বেআইনি।

এ ব্যাপারে অভিযুক্ত আব্দুল আউয়াল বলেন, খাস জমিতে নয়, আমি আমার নিজের জমিতেই ঘর নির্মাণ করছি।

এ ব্যাপারে দামুড়হুদার সহকারী কমিশনার (ভূমি) শাহিন আলম বলেন, চুয়াডাঙ্গার জেলা প্রশাসক অথবা দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া সম্ভব হবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...