চরম দরিদ্র নারীদের পাশে ব্র্যাক: মাঠপর্যায়ে কার্যক্রম দেখলেন ব্যারিস্টার জাইমা রহমান

Date:

spot_img

ময়মনসিংহ প্রতিনিধি

বুধবার (৪ মার্চ) সকাল ৯টা ৫০ মিনিটে ফুলবাড়ীয়া উপজেলার দেওখোলা ইউনিয়নের পশ্চিম কালীবাজাইল এলাকায় ব্র্যাকের কার্যক্রম পরিদর্শন করেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এর কন্যা ব্যারিস্টার জাইমা রহমান।

এ সময় তিনি পশ্চিম কালীবাজাইল গ্রামের মোতালেব ড্রাইভারের বাড়িতে আয়োজিত ব্র্যাক-এর আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) প্রোগ্রামের উঠান বৈঠকে অংশ নেন। বৈঠকে একজন প্রতিবন্ধীসহ পাঁচ সদস্যের একটি দলের সঙ্গে সরাসরি কথা বলেন তিনি এবং তাদের জীবনমান উন্নয়নের অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

উপস্থিত ছিলেন ব্র্যাকের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদ-এর কন্যা ও ব্র্যাক এন্টারপ্রাইজেস-এর ব্যবস্থাপনা পরিচালক তামারা হাসান আবেদসহ ব্র্যাকের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্র্যাকের আল্ট্রা-পুওর গ্রাজুয়েশন (টিইউপি) প্রোগ্রাম দেশের চরম দরিদ্র পরিবার বিশেষ করে নারীদের ২৪ মাসব্যাপী নিবিড় সহায়তার মাধ্যমে দারিদ্র্যসীমার ওপরে তুলে আনতে কাজ করছে। এই কর্মসূচির আওতায় সম্পদ স্থানান্তর (যেমন: গরু, ছাগল, হাঁস-মুরগি বা ক্ষুদ্র ব্যবসার সরঞ্জাম বিনামূল্যে প্রদান), দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ, স্বাস্থ্যসেবা সহায়তা এবং সঞ্চয়ের অভ্যাস গড়ে তোলার মাধ্যমে উপকারভোগীদের আত্মনির্ভরশীল করে তোলা হয়। আন্তর্জাতিকভাবে স্বীকৃত এই মডেল ইতোমধ্যে দারিদ্র্য বিমোচনে কার্যকর ভূমিকা রাখছে।

এ সময় জেলা বিএনপির সদস্য, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক প্রচার সম্পাদক ও উপজেলা বিএনপির সদস্য মোঃ আব্দুল করিম সরকার বলেন,
ব্যারিস্টার জাইমা রহমান মহোদয়ে সঙ্গে দেখা হয়েছে এবং কথা হয়েছে।

স্থানীয়দের মতে, মাঠপর্যায়ে এমন পরিদর্শন কার্যক্রম দারিদ্র্য বিমোচন উদ্যোগকে আরও গতিশীল ও ফলপ্রসূ করতে সহায়ক ভূমিকা রাখবে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...