আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতায় বাংলাদেশের গোল্ড মেডেল অর্জন

Date:

spot_img

আলী আহসান রবি :

ঢাকা, ০২ মার্চ, ২০২৬:

মালদ্বীপে অনুষ্ঠিত আন্তর্জাতিক কেক আর্ট প্রতিযোগিতা ‘ওয়ার্ল্ড কেক আর্টিস্ট্রি অ্যাওয়ার্ড ২০২৬’-এ গোল্ড মেডেল অর্জন করেছেন বাংলাদেশের তরুণ পেস্ট্রি শেফ ও আন্তর্জাতিক ট্রেইনার মোঃ সাব্বির হোসেন হৃদয়। প্রতিযোগিতার ‘অ্যাডভান্স ফ্লোরাল পাইপিং’ ক্যাটাগরিতে অসাধারণ সৃজনশীলতা, নান্দনিকতা ও কারিগরি দক্ষতার স্বাক্ষর রেখে তিনি এ সাফল্য অর্জন করেন।

মালদ্বীপের কুরুম্বা রিসোর্টে আয়োজিত এ আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিশ্বের ৩৮টি দেশের প্রায় ৮০০ জন খ্যাতনামা আর্টিস্ট অংশগ্রহণ করেন। বিভিন্ন ধাপে এই প্রতিযোগিতার মধ্য দিয়ে গোল্ড মেডেল ও ট্রফি অর্জনের মাধ্যমে মোঃ সাব্বির হোসেন হৃদয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের দক্ষতার স্বীকৃতি অর্জন করেছেন। অনুষ্ঠানে মালদ্বীপ সরকারের যুব ক্ষমতায়ন, তথ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রতিনিধি জনাব মোহাম্মদ আসিল তাঁর হাতে পুরস্কার তুলে দেন।

এই আন্তর্জাতিক সাফল্যে প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষের (এনএসডিএ) নির্বাহী চেয়ারম্যান (সচিব) ড. নাজনীন কাউসার চৌধুরী তাঁর কার্যালয়ে মোঃ সাব্বির হোসেন হৃদয়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। তিনি বলেন, এ অর্জন দেশের দক্ষতা উন্নয়ন খাতের জন্য অত্যন্ত গর্বের এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের সক্ষমতার উজ্জ্বল উদাহরণ। তিনি আরো বলেন, এ সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়; এটি বাংলাদেশের দক্ষতা উন্নয়ন ব্যবস্থার অগ্রগতি ও আন্তর্জাতিক মানের সাথে তাল মিলিয়ে প্রতিযোগিতা করার সক্ষমতার উজ্জ্বল দৃষ্টান্ত।

উল্লেখ্য, ২০২১ সালে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) আয়োজিত জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় বেকারি ট্রেডে জেলা, বিভাগীয় ও জাতীয় পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার মধ্য দিয়ে তাঁর আন্তর্জাতিক অঙ্গনে যাত্রা শুরু হয়। এনএসডিএ আয়োজিত জাতীয় দক্ষতা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে তিনি বিশ্ব দক্ষতা প্রতিযোগিতা ২০২২-এ অংশগ্রহণের সুযোগ লাভ করেন। একই বছর সুইজারল্যান্ডের লুজান শহরে অনুষ্ঠিত ওয়ার্ল্ডস্কিলস কম্পিটিশন-২০২২ স্পেশাল এডিশনে অংশ নিয়ে তিনি বিশ্বমঞ্চে অষ্টম স্থান অধিকার করেন, যা বাংলাদেশের জন্য এক উল্লেখযোগ্য অর্জন। তাঁর সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৩ সালে ওয়ার্ল্ডস্কিলস ইন্টারন্যাশনাল তাঁকে ‘বেস্ট অব নেশন’ ঘোষণা করে।

এছাড়া মোঃ সাব্বির হোসেন হৃদয় তার প্রতিষ্ঠান ‘রিদয় বেক হাউস’-এর মাধ্যমে অনলাইন ও অফলাইনে প্রায় ১০,০০০-এর অধিক শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিয়েছেন, যা দেশের বেকিং ও পেস্ট্রি খাতে দক্ষ মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...