শোকের ভেতর অটুট বিশ্বাস

Date:

spot_img

আলী কদর পলাশ

দুই নারীর চোখের জল আজ শুধু ব্যক্তিগত বেদনা নয়। এটি এক দীর্ঘ সময়ের সম্পর্কের প্রতিচ্ছবি। আয়াতুল্লাহ আলী খামেনি অনেকের কাছে ছিলেন কেবল রাজনৈতিক নেতা নন। তিনি ছিলেন আস্থার প্রতীক। প্রতিরোধের মুখ। একটি রাষ্ট্রীয় আদর্শের ধারক।

দীর্ঘ সময় ধরে তিনি ইরানের নেতৃত্ব দিয়েছেন। নানা চাপ, নিষেধাজ্ঞা ও সংঘাতের মধ্যেও নিজের অবস্থান থেকে সরে যাননি। সমর্থকদের কাছে তিনি ছিলেন দৃঢ়তার প্রতীক। তাদের ভাষায়, তিনি দেশের স্বাধীনতা ও মর্যাদা রক্ষার লড়াইয়ে অবিচল ছিলেন।

ছবি: দ্যা গার্ডিয়ান থেকে নেওয়া

আজ তার ছবিকে বুকে জড়িয়ে যে অশ্রু ঝরছে, তা কেবল একজন মানুষের জন্য নয়। তা এক আদর্শের জন্য। এক বিশ্বাসের জন্য। যারা তাকে অনুসরণ করেছেন, তাদের কাছে তিনি ছিলেন পথপ্রদর্শক। কঠিন সময়ের সাহস।

ইতিহাস প্রত্যেক নেতাকে নানা দৃষ্টিতে বিচার করে। কিন্তু জনতার চোখের জল একটি সত্য জানায়। নেতৃত্ব শুধু ক্ষমতার বিষয় নয়। এটি হৃদয়ের সম্পর্কও। সেই সম্পর্কের স্মারক হয়ে থাকবে এই শোকের মুহূর্ত।

ধানমন্ডি, ঢাকা
রোববার,১ মার্চ,২০২৬

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...