ইরানে হামলা : সব পক্ষকে ‘যৌক্তিক আচরণের’ আহ্বান জাতিসঙ্ঘের

Date:

spot_img

মধ্যপ্রাচ্যে শনিবারের ভয়াবহ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসঙ্ঘ। সংস্থাটির মানবাধিকার-বিষয়ক প্রধান সব পক্ষকে পুনরায় আলোচনার টেবিলে ফেরার আহ্বান জানিয়ে বলেছেন, এ ধরনের হামলা কেবল ‘মৃত্যু, ধ্বংস আর মানবিক বিপর্যয়ই’ ডেকে আনবে।

জাতিসঙ্ঘের মানবাধিকার-বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক শনিবার এক বিবৃতিতে বলেন, ‘আজ সকালে ইরানজুড়ে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের চালানো সামরিক হামলা এবং পরবর্তীতে ইরানের পাল্টা আঘাতের ঘটনায় আমি গভীর শোক প্রকাশ করছি।’

তিনি বলেন, ‘যেকোনো সশস্ত্র সঙ্ঘাতের চূড়ান্ত মূল্য দিতে হয় সাধারণ মানুষকে। বোমা আর ক্ষেপণাস্ত্র কোনো বিরোধের সমাধান হতে পারে না। এগুলো কেবল মানুষের দুর্দশাই বাড়ায়।’

ভলকার তুর্ক আরও বলেন, ‘সাধারণ মানুষের ওপর এই ভয়াবহ পরিণতি এড়াতে আমি সব পক্ষকে সংযত হওয়ার এবং বিবেচনাপ্রসূত সিদ্ধান্ত নেয়ার অনুরোধ জানাচ্ছি। উত্তেজনা কমিয়ে আলোচনার টেবিলে ফিরে আসুন। মাত্র কয়েক ঘণ্টা আগেও আপনারা সেখানে সক্রিয়ভাবে সমাধানের পথ খুঁজছিলেন।’

তিনি সতর্ক করে বলেন, ‘শান্তি স্থাপনে ব্যর্থ হলে এই সঙ্ঘাত আরো ছড়িয়ে পড়বে। এর ফলে কেবল ইরানেই নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যজুড়ে অকল্পনীয় প্রাণহানি ও ধ্বংসযজ্ঞের ঝুঁকি তৈরি হবে।’

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

বাচসাসের নতুন নেতৃত্ব নির্বাচনে ভোট ২০ নভেম্বর

এম.আর.জে শান্ত: বাংলাদেশ চলচ্চিত্র সাংবাদিক সমিতির (বাচসাস) ২০২৬-২০২৮ মেয়াদের...

কমিশনার মামুনের পিতার মৃত্যুতে দোয়া মাহফিল

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক কাউন্সিলর ও বংশাল থানা...

আগামী তিন বছরে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: ড. জিয়াউদ্দিন হায়দার

বাগেরহাট প্রতিনিধি আগামী তিন বছরের মধ্যে দেশে এক লাখ নতুন...

খুলনায় ফুটপাত দখলমুক্ত করতে কেসিসির অভিযান, ভাঙা হলো অবৈধ দোকানপাট

খুলনা প্রতিনিধি খুলনা নগরীর ফুটপাত অবৈধ দখলমুক্ত করতে উচ্ছেদ...