কার্পাসডাঙ্গায় জেলা যুবদল নেতা হিরন বিশ্বাসের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

Date:

spot_img

আজাদ হোসেন, চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ-সভাপতি হিরন বিশ্বাসের আয়োজনে শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল ৫টায় জেলার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের সীমান্তবর্তী কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শেষ পর্যন্ত ইফতার অনুষ্ঠানটি রূপ নেয় এক মিলনমেলা ও দলীয় সংহতি সমাবেশে।

চুয়াডাঙ্গা জেলা যুবদলের সহ- সভাপতি হিরন বিশ্বাসের সভাপতিত্বে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম তনু। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “বর্তমানে একটি মহল ফ্যামিলি কার্ড নিয়ে বিভিন্ন অপপ্রচার করছে যা নিন্দনীয়। আগামী ১০ মার্চ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রথম পর্যায়ে ১৪টি উপজেলার ফ্যামিলি কার্ডের পাইলট প্রকল্পের উদ্বোধন করবেন।”আগামীতে গণতান্ত্রিকভাবে ঐক্যবদ্ধ হয়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় বিএনপি নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবেন। এ দোয়া ইফতার মাহফিলের মাধ্যমে দলীয় ভ্রাতৃত্ববোধ ও সংগঠনের শক্তি আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ প্রকাশ করেন তনু।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক প্রভাষক আবুল হাসেম, যুগ্ম সম্পাদক মন্টু মিয়া, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাইফুর রশিদ ঝন্টু, দর্শনা থানা যুবদলের আহ্বায়ক জালাল উদ্দিন লিটন, যুগ্ম সম্পাদক টুটুল শাহ, সরোয়ার হোসেন, দামুড়হুদা উপজেলা যুবদলের সদস্য সচিব মাহফুজূর রহমান মিল্টন, বিএনপি নেতা একরামুল মেম্বার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন প্রমুখ।

এসময় চুয়াডাঙ্গা জেলা যুবদলের নেতৃবৃন্দ বলেন, ১৯৭৮ সালের ২৭ অক্টোবর শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল নামে বিএনপির যুব সংগঠন প্রতিষ্ঠা করেন। যুবদল সবসময় সাধারণ মানুষের অধিকার আদায়ে রাজপথে ছিল এবং থাকবে। এ সময় চুয়াডাঙ্গা জেলা যুবদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক সমর্থক ও এলাকাবাসী উক্ত মাহফিলে অংশ নেন।

ইফতারের পূর্ব মুহূর্তে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। এছাড়া বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক বিএনপি’র চেয়ারপারসন মরহুমা বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা, দেশ, জাতি ও গণতন্ত্রের অগ্রযাত্রা এবং দলের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করা হয়।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...