হামলার আগুনে জ্বলছে ইরান, তবু রাজপথে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী গর্জন

Date:

spot_img

আন্তর্জাতিক ডেস্ক

হামলার আতঙ্ক পেরিয়েও রাজপথে নেমেছেন সাধারণ মানুষ। ইরানের রাজধানী তেহরান-সহ বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্যেই শুরু হয়েছে যুক্তরাষ্ট্র–ইসরায়েলবিরোধী বিক্ষোভ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির বিভিন্ন অঞ্চলে হামলার খবর ছড়িয়ে পড়ার পর তেহরানের রাস্তায় জড়ো হন বিক্ষোভকারীরা। তাদের হাতে ছিল জাতীয় পতাকা; কেউ কেউ বহন করেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি-এর ছবি। নারী ও শিশুদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো। খবর রয়টার্সের।

এদিকে ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, দেশের ৩২ প্রদেশের মধ্যে অন্তত ২০টিতে হামলা চালানো হয়েছে। দক্ষিণাঞ্চলীয় প্রদেশ হরমোজগান-এ দুটি হামলায় অন্তত ৭০ জন নিহত হওয়ার তথ্য পাওয়া গেছে।

চলমান পরিস্থিতিতে দেশজুড়ে উত্তেজনা ও অনিশ্চয়তা আরও বেড়েছে।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...