ইসরায়েলে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান

Date:

spot_img

আন্তর্জাতিক ডেস্ক

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জবাবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনী আগেই জানিয়েছিল, তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলা শুরুর আভাস পেয়েছে। এবার ইরানে বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) পাল্টা হামলা শুরুর কথা নিশ্চিত করেছে। খবর আল জাজিরা।

তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘ইরানের বিরুদ্ধে শত্রুর আগ্রাসনের জবাবে অধিকৃত ভূখণ্ডের দিকে প্রথম দফার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু হয়েছে।’ এর আগেই অবশ্য বার্তা সংস্থা রয়টার্সকে ইরানের এক ঊর্ধ্বতন কর্মকর্তা বলেছিলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাব হবে বিধ্বংসী।

ইরানের পাল্টা হামলা শুরুর পরপরই ইসরায়েলের বেশ কয়েকটি শহরে সাইরেন বেজে ওঠে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ‘নাগরিকদের হোম ফ্রন্ট কমান্ডের নির্দেশ মেনে চলতে আহ্বান জানানো হচ্ছে। যেকোনো ধরনের হুমকি নস্যাৎ করতে কাজ করছে ইসরায়েলি বিমান বাহিনী।’

আল জাজিরা জানিয়েছে, ইরানের হামলা শুরুর পর উত্তর ইসরায়েলে বিকট শব্দে বিস্ফোরণ হয়েছে। তবে সেই বিস্ফোরণের উৎস সম্পর্কে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।

মধ্যপ্রাচ্যের সব মার্কিন ও ইসরায়েলি স্থাপনাই এখন ইরানের লক্ষ্যবস্তু বলে জানিয়েছেন দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তা। এখন আর কোনো রেড লাইন নেই বলেও উল্লেখ করেছেন তিনি।

spot_img

Share post:

ইপেপার

জনপ্রিয়

More like this
Related

খুলনায় টাইগার গার্ডেন হোটেলে এসি বিস্ফোরণে আগুন, পুড়ে গেছে কক্ষের সব মালামাল

এম রোমানিয়া, খুলনা ব্যুরো খুলনায় নগরীর শিববাড়ি মোড়ের টাইগার গার্ডেন...

বলিভিয়ায় সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণ, নিহত অন্তত ১০

বলিভিয়ায় একটি সামরিক ঘাঁটিতে ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১০ জন...

বাবার চাকুরির জন্য সন্তানের মানববন্ধন

দিনাজপুর প্রতিনিধি বাবার চাকরি ফিরে পাওয়ার আশায় মধ্যপাড়া গ্রানাইট...

ছিটকিনি লাগানোকে কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ

বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি 
বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) সংলগ্ন একটি মেসের...