
নিজস্ব প্রতিবেদক
জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেলেন ফারুক সরকার। সংস্থাটির প্রধান উপদেষ্টা সাবেক মন্ত্রী এবং সাংসদ আব্দুস সালাম পিন্টু।
ফারুক সরকারের এটি শুধু একটি দায়িত্ব নয়, বরং মানবাধিকার ও জনসেবায় দীর্ঘদিনের অবদান ও নিরলস প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। এ খবর টাঙ্গাইল সুশীল সমাজ, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের নেতৃবৃন্দসহ সাধারণ মানুষের মাঝে ব্যাপক আনন্দ ও গৌরবের সঞ্চার করেছে।
ফারুক সরকার বলেন, মানবাধিকার রক্ষা, ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং সমাজের অসহায় ও নিপীড়িত মানুষের পাশে থেকে কাজ করাই হবে তার অঙ্গীকার।
মানুষের প্রতি দায়বদ্ধতা ও মানবসেবার চেতনাকে লালন করে তিনি ভবিষ্যতেও মানবাধিকার রক্ষা ও সামাজিক উন্নয়ন কর্মকাণ্ডে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবেন-এমনটাই আশাবাদ ব্যক্ত করেছেন সবাই।





